TRENDING:

Crude Oil Reaches In India: বুধবার ভারতে পৌঁছল খনিজ তৈলবাহী জাহাজ, কোথা থেকে এল এই জাহাজ

Last Updated:

Crude Oil Reaches In India: অপরিশুদ্ধ খনিজ তৈলবাহী জাহাজ পৌঁছে গেল গুজরাত উপকূলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বুধবার সকাল সকাল সুখবর- ৮০,৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী ভারতীয় জাহাজ ‘জাগ লড়কি’ বুধবার গুজরাতের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে। উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ বন্দরে হামলা হয়েছিল৷ এই হামলার পর সেখানকার কিছু তেল উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল৷ অবশেষে সেই স্থিতাবস্থা কেটে গিয়ে, ভারতীয় পতাকাবাহী এই অপরিশোধিত তেলের ট্যাঙ্কারটি রবিবার নিরাপদে যাত্রা শুরু করেছিল।
জাগ লড়কি তৈলবাহী ট্যাঙ্কার এসে পৌঁছলো গুজরাতে
জাগ লড়কি তৈলবাহী ট্যাঙ্কার এসে পৌঁছলো গুজরাতে
advertisement

অবশেষে বুধবার ভারতে এসে পৌঁছে গেল এই অপরিশোধিত তেলবাহী ভেসেলটি৷  এদিকে এর একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার প্রায় ৪৫,০০০ মেট্রিক টন গ্যাস বহনকারী আরেকটি ভারতীয় এলপিজি জাহাজ, নন্দা দেবী, মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রম করে গুজরাতে পৌঁছেছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬ সালের ১৪ মার্চ ফুজাইরার সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ অপরিশোধিত তেল বোঝাই করার সময় ট্যাঙ্কারটি আক্রমণের মধ্যে পড়ে যায়৷ ভারত সরকার জানিয়েছে, “২০২৬ সালের ১৪ মার্চ, ভারতীয় পতাকাবাহী জাহাজ ‘জাগ লাডকি’ যখন ফুজাইরা সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ অপরিশোধিত তেল বোঝাই করছিল, তখন ফুজাইরা তেল টার্মিনালে হামলা চালানো হয়। জাহাজটি আজ (রবিবার) ভারতীয় সময় সকাল ১০:৩০ মিনিটে প্রায় ৮০,৮০০ টন মুরবান অপরিশোধিত তেল নিয়ে ফুজাইরা থেকে নিরাপদে যাত্রা করেছে এবং এটি ভারতের উদ্দেশে রওনা হয়েছে।”

advertisement

আরও পড়ুন – Cyclonic Circulation and Thunderstorm: সাগরে তৈরি ঘূর্ণাবর্ত- পশ্চিমি ঝঞ্ঝার জোড়া ফলা, ৭০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত রাজ্যে রাজ্যে

জাহাজটি গুজরাতের ভাদিনার বন্দরে এসে পৌঁছেছে। যদিও প্রাথমিকভাবে এটির কান্দলা বন্দরে যাওয়ার কথা ছিল, এটিকে ভাদিনারে পাঠানো হয়েছে। ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘শিবালিক’ একদিন আগেই মুন্দ্রা বন্দরে পৌঁছেছিল। জাহাজটি প্রায় ৪৫,০০০–৪৬,০০০ টন এলপিজি সরবরাহ করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাইটেক পরিষেবা এবার চমকে দেবে, সরকারি হাসপাতালে মিলবে ই-প্রেসক্রিপশন আর স্মার্ট সার্ভিস
আরও দেখুন

সরকারি তথ্য অনুসারে মঙ্গলবার পর্যন্ত মোট ৬১১ জন ভারতীয় নাবিকসহ ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ বর্তমানে হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থান করছে। আরেকটি জাহাজ, জাগ লাডকি, সংযুক্ত আরব আমিরশাহি থেকে প্রায় ৮১,০০০ টন অপরিশোধিত তেল নিয়ে মুন্দ্রা বন্দরের দিকে আসছে। কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজ ও এর নাবিকরা নিরাপদ আছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crude Oil Reaches In India: বুধবার ভারতে পৌঁছল খনিজ তৈলবাহী জাহাজ, কোথা থেকে এল এই জাহাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল