Cyclonic Circulation and Thunderstorm: সাগরে তৈরি ঘূর্ণাবর্ত- পশ্চিমি ঝঞ্ঝার জোড়া ফলা, ৭০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত রাজ্যে রাজ্যে
- Published by:Debalina Datta
Last Updated:
West Bengal Weather Update: শীত চলে যাওয়ার পর রাজ্যে রাজ্যে হুড়মুড়িয়ে বাড়ছিল তাপমাত্রা, কিন্তু বর্তমানে হঠাৎই হাওয়া বদল, উত্তর- পশ্চিম-পূর্ব ভারতে বিভিন্ন রাজ্যে কালবৈশাখী -ঝড় ঝঞ্ঝা...
advertisement
1/9

Cyclonic Circulation and Thunderstorm: গোট দেশের বিভিন্ন রাজ্যে ঝড় বৃষ্টির দাপট একইভাবে জারি থাকবে৷ আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে ভারত জুড়ে দ্রুত হাওয়া বদল৷ উত্তর ভারতে সক্রিয় একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে অন্যদিকে এবং আরব সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণিঝড় সঞ্চালনের ফলে আগামী কয়েকদিনে উত্তর, পূর্ব, উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতের অনেক অংশে বৃষ্টি, বজ্রপাতের পরিস্থিতি রয়েছে।
advertisement
2/9
আইএমডি-র ওয়েদার আপডেট অনুসারে দিল্লি, উত্তর প্রদেশ এবং বিহার সহ আটটি রাজ্যে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অনেক এলাকায় প্রবল বাতাসের সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে৷
advertisement
3/9
উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়া সবচেয়ে সক্রিয় থাকবে। ১৮ থেকে ২০ মার্চের মধ্যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
4/9
১৯ ও ২০ মার্চ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও তুষারপাতেরও সম্ভাবনা আছে। এই এলাকাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রবল বাতাস বইবে বলে আশা করা হচ্ছে, অন্যদিকে উত্তরাখণ্ডের কিছু কিছু জায়গায় ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বেগের শক্তিশালী ঝড় হতে পারে।
advertisement
5/9
আইএমডি-র পূর্বাভাস অনুসারে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের মতো পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে ১৭ থেকে ২১ মার্চের মধ্যে ঝড়-ঝঞ্ঝা পরিস্থিতি জারি থাকবে৷
advertisement
6/9
পশ্চিমবঙ্গে আগামী ২-৩ দিনের মধ্যে ফের কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে৷ ২১ তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একাধিক জেলায় মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়ার পরিস্থিতি৷ কখনও কখনও হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত৷ সঙ্গে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি৷
advertisement
7/9
এই রাজ্যগুলির কিছু কিছু এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি, প্রবল হাওয়া দেবে৷ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। ওড়িশা, মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ের জন্য শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
advertisement
8/9
আগামী কয়েকদিন উত্তর প্রদেশের আবহাওয়া অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যের পশ্চিম ও পূর্ব উভয় অংশেই বজ্র-সহ বৃষ্টি, প্রবল বাতাস এবং বিচ্ছিন্ন শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ১৯ ও ২০শে মার্চ আবহাওয়া বিশেষভাবে সক্রিয় থাকবে, যখন প্রবল বজ্র-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
9/9
উত্তরাখণ্ডে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। ১৯ ও ২০ মার্চ শিলাবৃষ্টিসহ ভারী বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবল বাতাসের পূর্বাভাস রয়েছে। পার্বত্য অঞ্চলে তুষারপাতও হবে, যার ফলে তাপমাত্রা কমে যেতে পারে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে।