TRENDING:

Woman Auto Driver Murder: অটোর নীচে চাপা পড়ে মহিলা চালক, পুলিশ ভেবেছিল দুর্ঘটনা! ময়নাতদন্তে উঠে এল শিউরে ওঠা তথ্য

Last Updated:

অনিতা ঝা নামে ওই মহিলা উত্তর প্রদেশের ঝাঁসির প্রথম মহিলা অটোচালক ছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অটোর নীচে চাপা পড়েছিল মহিলা অটোচালকের দেহ৷ পুলিশ প্রথমে ভেবেছিল, হয়তো পথ দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওই অটোচালকের৷ কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে জানা গেল, দুর্ঘটনা নয়, মাথায় গুলি করে খুন করা হয়েছে ওই মহিলা অটো চালককে৷
মৃত অনিতা চৌধুরী৷
মৃত অনিতা চৌধুরী৷
advertisement

উত্তর প্রদেশের ঝাঁসির এই ঘটনার তদন্তে নেমে রীতিমতো চমকে উঠেছে পুলিশও৷ জানা গিয়েছে, মৃত ওই অটো চালকের নাম অনিতা চৌধুরী (৪৫)৷ অনিতাই ঝাঁসির প্রথম মহিলা অটোচালক ছিলেন৷ ২০২১ সালে তাঁকে সংবর্ধনাও দিয়েছিল পুলিশ৷ সেই কারণেই এই খুনের ঘটনার কিনারা করতে কোমর বেঁধে নামে পুলিশও৷

তদন্তে পুলিশ জানতে পারে, মুকেশ ঝা (৪৫) নামে এক ব্যক্তির সঙ্গে অনিতার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল৷ কিন্তু মাস চারেক আগে সেই সম্পর্ক শেষ হয়ে যায়৷ তদন্তকারীদের অনুমান, যেহেতু অনিতা সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসেছিলেন, সেই আক্রোশেই সম্ভবত মুকেশ অনিতাকে খুন করে৷ খুন করে গোটা ঘটনাকে দুর্ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করে৷

advertisement

মঙ্গলবার সকালে পুলিশ ঝাঁসির বারুয়া সাগর ড্যামের কাছ থেকে মুকেশের গাড়ি উদ্ধার করে৷ সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, অনিতার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তাঁর অটোর পিছু নিয়েছিল মুকেশের গাড়ি৷ তার পর থেকেই মুকেশ পলাতক৷ মুকেশকেই এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ তার ছেলে এবং এক আত্মীয়কে আটক করে মুকেশের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ৷

advertisement

কানপুর জোনের এডিজি অলোক সিং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, সোমবার রাত আড়াইটে নাগাদ পুলিশের কন্ট্রোল রুমে ফোন আসে৷ সেই ফোনেই জানানো হয়, সিভিল লাইন্স এলাকায় এক মহিলা অটোর নীচে চাপা পড়ে আছেন৷ পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ ময়নাতদন্তের পর জানা যায়, ওই মহিলাকে গুলি করে খুন করা হয়েছে৷

advertisement

অনিতার স্বামীও মুকেশের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে খুন করার অভিযোগ এনেছেন৷ মুকেশের খোঁজ দিতে পারলে ২৫০০০ টাকার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে অনিতা মুকেশের বিরুদ্ধে হয়রানি এবং ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন৷ পুলিশ জানিয়েছে, অনিতা চার মাস আগে মুকেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও ফের সেই সম্পর্ক শুরু করার জন্য চাপ দিচ্ছিল মুকেশ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Woman Auto Driver Murder: অটোর নীচে চাপা পড়ে মহিলা চালক, পুলিশ ভেবেছিল দুর্ঘটনা! ময়নাতদন্তে উঠে এল শিউরে ওঠা তথ্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল