TRENDING:

Crime news: 'এমন মারব মা হতে পারবি না'! গুরুগ্রামে ছাত্রীর গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন লাগাল লিভ-ইন সঙ্গী!

Last Updated:

Crime news: গুরুগ্রামে লিভ-ইন সঙ্গীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন লাগানোর ঘটনা ঘটল গুরুগ্রামে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৬৯-এ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুরুগ্রাম: গুরুগ্রামে লিভ-ইন সঙ্গীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন লাগানোর ঘটনা ঘটল গুরুগ্রামে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৬৯-এ। নির্যাতিতা তরুণীর বয়স ১৯, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা গিয়েছে।
গ্রেফতার অভিযুক্ত
গ্রেফতার অভিযুক্ত
advertisement

নির্যাতিতার বয়ানের উপর ভিত্তি করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে তার বিরুদ্ধে বাসুদেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবক এবং ওই তরুণী দিল্লির নারেলা এলাকার বাসিন্দা, তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫, ১১৮(১), ১১৮(২), ১২৭ (২), ৬৯ এবং ৩৫১(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: বেলুড়ে মারণ দুর্ঘটনা! জিটি রোডে পথচারীকে পিষে দিল বেপরোয়া বাস, মৃত্যু

advertisement

নির্যাতিতা ছাত্রী অভিযোগে জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে ছয় মাস আগে ডেটিং অ্যাপে পরিচয় হয় তরুণীর। তারপরে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে, পরে গুরুগ্রামে দুজন ঘর ভাড়া নিয়ে লিভ-ইন করতে শুরু করেন। এর পরেই তরুণীর উপর ক্রমশ সন্দেহ করতে শুরু করেন ওই যুবক, সেই সঙ্গে চলছিল শারীরিক নিগ্রহও।

আরও পড়ুন: SIR-এর অভিযোগ নিষ্পত্তির জন্য রাজ্যের সব জুডিসিয়াল অফিসারদের ছুটি বাতিল, নির্দেশ হাইকোর্ট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

নির্যাতিতার অভিযোগ, তাকে স্টিলের বোতল দিয়ে আগাত করে অভিযুক্ত প্রেমিক, দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়। তবে নির্যাতন চরমে ওঠে যখন তরুণীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই সঙ্গে তাকে হুমকি দেওয়া হতে যে তরুণীকে এমন নির্যাতন করা হবে যে তিনি কখনও মা হতে পারবেন না। পরে ১৮ ফেব্রুয়ারি রাতে ফোনে তরুণী নিজের মাকে বাংলা ভাষায় গোটা ঘটনার কথা খুলে বলেন, যা অভিযুক্ত বুঝতে পারেনি। পরে পুলিশ খবর দেন নির্যাতিতার মা এবং তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crime news: 'এমন মারব মা হতে পারবি না'! গুরুগ্রামে ছাত্রীর গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন লাগাল লিভ-ইন সঙ্গী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল