TRENDING:

2 sisters die on their wedding day: বিষ খেয়ে আত্মঘাতী? রাজস্থানে নিজেদের বিয়ের দিনেই দুই বোনের মৃত্যুতে চাঞ্চল্য

Last Updated:

2 sisters die on their wedding day: বিয়ের উৎসব মুহূর্তে পরিণত হল গভীর শোকে। রাজস্থানের যোধপুর জেলার মানাই গ্রামে একই দিনে মৃত্যু হল দুই বোনের, তাঁদের বিয়ে ছিল গত শনিবার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিষাক্ত কিছু খাওয়ার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যোধপুর, রাজস্থান: বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে। রাজস্থানের যোধপুর জেলার মানাই গ্রামে একই দিনে মৃত্যু হল দুই বোনের। গত শনিবার তাঁদের বিয়ে ছিল। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই তরুণী সম্ভবত বিষাক্ত কিছু খাওয়ার ফলে প্রাণ হারিয়েছেন। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
কই দিনে মৃত্যু হল দুই বোনের
কই দিনে মৃত্যু হল দুই বোনের
advertisement

আরও পড়ুনঃ মতুয়া সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য বঙ্গভূষণ সন্মাননা পেল বাগদার মৃণাল গোসাই

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত গভীর হলে দুই বোন নিজেদের ঘরে ঘুমাতে যান। ভোর প্রায় চারটে নাগাদ হঠাৎ তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁদের যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেষকৃত্যের প্রস্তুতি বন্ধ করে দেয় এবং দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুই বোন কী কারণে বিষাক্ত পদার্থ গ্রহণ করলেন, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
2 sisters die on their wedding day: বিষ খেয়ে আত্মঘাতী? রাজস্থানে নিজেদের বিয়ের দিনেই দুই বোনের মৃত্যুতে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল