TRENDING:

Marriage Scam: 'টয়লেট থেকে এক মিনিট আসছি', বিয়ের পরই সোনা, টাকা নিয়ে পালাল বউ!

Last Updated:

Marriage Scam: মেরঠে একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে৷ বিয়ের পরই টয়লেটে যাওয়ার নাম করে নববধূ লাখ টাকা, গয়না ও পোশাক নিয়ে পালিয়ে যায়। বিস্তারিত জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেরঠ: উত্তরপ্রদেশের মেরঠ জেলার একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে, যেখানে এক নববধূ তার বিয়ের পরপরই একটি বড় কাণ্ড ঘটিয়েছে।
'টয়লেট থেকে এক মিনিট আসছি', বিয়ের পরই সোনা, টাকা নিয়ে পালাল বউ!
'টয়লেট থেকে এক মিনিট আসছি', বিয়ের পরই সোনা, টাকা নিয়ে পালাল বউ!
advertisement

৪০ বছর বয়সী এক যুবক তার বিয়ে না হওয়ার কথা জানালে, তার বন্ধু তাকে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিছুদিন পর, তার বন্ধু তাকে একটি মেয়ের ছবি পাঠায় এবং মেরঠের ওই যুবক মেয়েটিকে পছন্দ করে। পরে, ওই বন্ধু যুবককে কুশিনগর নিয়ে গিয়ে মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন করেন। তবে বিয়ের কিছুক্ষণের মধ্যে নববধূ আচমকা পালিয়ে যায়।

advertisement

আরও পড়ুন: ‘গনধর্ষণ কাণ্ডে গ্রেফতার ছেলে’, প্রতারকদের ফাঁদে পা দিতেই শেষ মহিলার ৭৫ হাজার টাকা!

মেয়েটি এক লাখ টাকা নগদ, গয়না এবং পোশাক নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর, বর থানায় গিয়ে অভিযোগ করেন। মেরঠের বাসিন্দা বিরেন্দ্র, যাঁর বিয়ে হচ্ছিল না, সে সময় তার বন্ধু সন্দীপকে তার সমস্যার কথা জানিয়েছিলেন। এরপর সন্দীপ বিরেন্দ্রের জন্য একটি মেয়ে খুঁজে দেন। বিরেন্দ্র যখন মেয়েটি পছন্দ করেন, তখন সন্দীপ ওই মেয়েকে শহরে নিয়ে আসেন।

advertisement

আরও পড়ুন: স্ত্রী ও তিন সন্তানকে বিষ খাইয়ে খুন ব্যক্তির, নিজে শুয়ে পড়েন ট্রেনের ট্র্যাকে, তারপর…

দুর্গা মন্দিরে বিরেন্দ্র হিন্দু রীতি-রেওয়াজে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের পর, নববধূ টয়লেটে যাওয়ার জন্য বের হয়। এরপর একে একে সবাই সেখান থেকে বের হয়ে যায় এবং পালিয়ে যায়। বউও পালায় বিয়ের ওই মঞ্চ থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের নোনা মাটিতে রঙিন ফলের চাষ, স্বল্প খরচে মালামাল কৃষকরা, ঘরে আসছে মোটা টাকা
আরও দেখুন

বিরেন্দ্র যখন পুরো ঘটনা জানতে পারেন, তখন তিনি থানায় গিয়ে অভিযোগ করেন। বর্তমানে পুলিশ টাকা, গয়না এবং পোশাক নিয়ে পালিয়ে যাওয়া নববধূর খোঁজে আছেন। পাশাপাশি, বিরেন্দ্রর ওই বন্ধুর খোঁজও চলছে, যিনি পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন। পুলিশ জানিয়েছে, এটি সম্ভবত একটি গ্যাংয়ের কাজ হতে পারে এবং তারা খুব শীঘ্রই পুরো ঘটনা উদঘাটন করে ফেলবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Marriage Scam: 'টয়লেট থেকে এক মিনিট আসছি', বিয়ের পরই সোনা, টাকা নিয়ে পালাল বউ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল