TRENDING:

Man Runs Car on Wife: চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে নির্মম মার, গাড়ির চাকায় স্ত্রীকে পিষে দিল যুবক! কর্ণাটকে হাড় হিম করা কাণ্ড

Last Updated:

জানা গিয়েছে, আদতে মহারাষ্ট্রের বাসিন্দা ওই দম্পতির চার বছর আগে বিয়ে হয়েছিল৷ স্ত্রীকে সন্দেহের বশেই অভিযুক্ত স্বামী এই ঘটনা ঘটায় বলে দাবি পুলিশের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রথমে স্ত্রীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিল স্বামী৷ তার পর রাস্তার উপরে বেধড়ক মারধর করে নিজের স্ত্রীকেই গাডি চাকায় পিষে দিল সেই যুবক! হাড় হিম করা এই ঘটনা ঘটেছে কর্ণাটকের বলুরগা গ্রামে৷ নৃশংস এই হত্যাকাণ্ডের গোটাটাই ক্যামেরাবন্দি হয়েছে৷
অভিযুক্ত অক্ষয় এবং তার স্ত্রী শৈলা৷
অভিযুক্ত অক্ষয় এবং তার স্ত্রী শৈলা৷
advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম অক্ষয়৷ নিজের স্ত্রী ২৮ বছর বয়সি শৈলাকে নিয়ে বৃহস্পতিবার সকালে গাড়িতে গঙ্গাপুরার দিকে যাচ্ছিল ওই যুবক৷ বেলা ১১টা নাগাদ বলুরগা গ্রামের কাছে গাড়ির ভিতরে স্ত্রীর সঙ্গে বাদানুবাদ শুরু হয় অক্ষয়ের৷ অভিযোগ তখনই চলন্ত গাড়ি থেকে স্ত্রীকে ঠেলে ফেলে দেয় সে৷

অভিযোগ, এর পরই গাড়ি থেকে নেমে রাস্তার ধারে স্ত্রীকে বেধড়ক মারধর করতে শুরু করে অক্ষয়৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা গিয়েছে, মারধরের সময় সাহায্যের জন্য চিৎকার করছে অক্ষয়ের স্ত্রী৷ নির্মম ভাবে মারার পর নিজের স্ত্রীর উপর দিয়েই এর পর এসইউভি গাড়িটি চালিয়ে দেয় ওই যুবক৷

advertisement

কালাবুরাগি জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ওই দম্পতি আদতে মহারাষ্ট্রের বারামতির বাসিন্দা৷ চার বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল৷ প্রাথমিক তদন্ত উঠে এসেছে, স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করত অক্ষয়৷ সেই সন্দেহের জেরেই দু জনের মধ্যে বচসার সূত্রপাত৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

কালাবুরাগি জেলাতেই অন্য আর একটি ঘটনায় পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তি রাস্তার উপরেই স্ত্রীর গলা কেটে তাঁকে হত্যা করে৷ কালাবুরাগি জেলার বালুরগি গ্রামে এই ঘটনা ঘটে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Man Runs Car on Wife: চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে নির্মম মার, গাড়ির চাকায় স্ত্রীকে পিষে দিল যুবক! কর্ণাটকে হাড় হিম করা কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল