TRENDING:

স্কুল শিক্ষকের মাথায় বন্দুক! জামাইকে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিল শ্বশুর

Last Updated:

ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়৷ সেখানকার পাতেপুরের রেপুরা এলাকায় উতক্রমিত মধ্য বিদ্যালয়ে সম্প্রতি শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন গৌতম কুমার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতীকী চিত্র৷
প্রতীকী চিত্র৷
advertisement

অপহৃত ওই স্কুল শিক্ষকের নাম গৌতম কুমার৷ মাত্র কয়েক দিন আগেই বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাস করে শিক্ষক হয়েছিলেন তিনি৷ বুধবার আচমকাই তাঁর স্কুলে হাজির হন তিন থেকে চারজন বন্দুকধারী দুষ্কৃতী৷ এর পর জোর করে ওই শিক্ষককে তুলে নিয়ে যাওয়া হয়৷ চব্বিশ ঘণ্টার মধ্যেই জোর করে গৌতমের সঙ্গে ওই চার অপহরণকারীর একজনের মেয়ের বিয়ে দেওয়া হয়৷

advertisement

আরও পড়ুন: ‘বোমা রাখা আছে’, পর পর ৬০ স্কুলে বিস্ফোরণের হুমকি মেল, আতঙ্ক-হুড়োহুড়ি-চাঞ্চল্য! স্কুলে বম্ব স্কোয়াড

ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়৷ সেখানকার পাতেপুরের রেপুরা

এলাকায় উতক্রমিত মধ্য বিদ্যালয়ে সম্প্রতি শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন গৌতম কুমার৷ এই ঘটনার পরেই অপহৃত শিক্ষকের পরিবার রাস্তা অবরোধ করে তাঁকে উদ্ধারের দাবি জানায়৷ রাজেশ রাই নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে গৌতম কুমারের পরিবার৷ রাজেশ রাই নামে ওই ব্যক্তির মেয়ের সঙ্গেই গৌতম কুমারের জোর করে বিয়ে দেওয়া হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

বিয়ের প্রস্তাবে একেবারেই রাজি ছিলেন না গৌতম কুমার৷ তাঁকে রাজি করাতে মারধর করার পাশাপাশি মাথায় বন্দুক ঠেকিয়েও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ বিহারে অবশ্য এই ভাবে পাত্রকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়৷ স্থানীয় ভাষায় একে বলা হয় পকড়ওয়া বিবাহ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷ গত বছর বিহারে বেগুসরাইতে এক পশু চিকিৎসককেও একই ভাবে চিকিৎসার নাম করে ডেকে নিয়ে গিয়ে অপহরণ করে বিয়ে দেওয়া হয়৷ কয়েক বছর আগে এক ইঞ্জিনিয়ারের সঙ্গেও একই ঘটনা ঘটে বিহারে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
স্কুল শিক্ষকের মাথায় বন্দুক! জামাইকে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিল শ্বশুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল