TRENDING:

Viral Video: রেল লাইনের ধারে স্টান্ট ! ভিডিও শ্যুট করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু যুবকের !

Last Updated:

Man posing for video dies after being hit by train: ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেন পিছনে আসছে ৷ সেইসময়েই ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত একজন বছর বাইশের যুবক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: নিজের জীবন বাজি রেখেও এখন ভিডিও বানাতে দু’বার ভাবেন না তরুণ-তরুণীরা ৷ রেল লাইনের ধারে এ ভাবেই ভিডিও শ্যুট করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল মধ্যপ্রদেশের এক যুবকের ৷ মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলার ঘটনা (22-year-old man died after being hit by a train while posing for a video along a railway track) ৷
Photo: screengrab
Photo: screengrab
advertisement

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেন পিছনে আসছে ৷ সেইসময়েই ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত একজন বছর বাইশের যুবক ৷ দেখে মনে হচ্ছে কোনও ভয় বা আতঙ্ক কিছুই নেই ৷ পুলিশ জানিয়েছে, এক বন্ধুকে নিয়ে ওই যুবক পৌঁছে গিয়েছিলেন শারাদ্দেভ বাবা এলাকায় ৷

আরও পড়ুন- কড়াই থেকে তুলে গরম খাবার ছুড়ে দিলেন রাস্তার ওপারে ! তারপর ? দেখুন ভাইরাল ভিডিও

advertisement

ঘড়িতে তখন বিকেল সাড়ে ৫টা ৷ সব কিছু ভুলে দুঃসাহসিক ভিডিও বানাতেই ব্যস্ত দুই বন্ধু ৷ ট্রেনের চালক অনেকবার হর্ন দিয়েও কোনও লাভ হয়নি ৷ এই স্টান্ট তারা অনায়াসে করে নেবেন, এমনটাই ছিল হাবভাব ৷ ঠিক যা হওয়ার তাই ঘটল ৷ ট্রেনের ধাক্কায় কয়েক ফুট দূরে ছিটকে পড়লেন যুবক ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন ৷

advertisement

আরও পড়ুন-আকাশ থেকে নেমে এল বিশালাকার সাপ ! আতঙ্কে জনতা, ভাইরাল ভিডিও শিহরণ জাগাবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

ঘটনাটি ঘটে সোমবার বিকেলে ৷ মালগাড়ি ছুটে আসছে দেখেও বিন্দুমাত্র ভয়ডর ছিল না যুবকদের ৷ এই স্টান্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নেটিজেনদের চমকে দেওয়াই ছিল যুবকদের উদ্দেশ্য ৷ কিন্তু এর পরিণতি হল ভয়ঙ্কর ৷ ভিডিও ভাইরাল তো হল ৷ কিন্তু প্রাণে বাঁচলেন না যুবক ৷ মৃতের নাম সঞ্জু চৌরে বলে জানিয়েছে পুলিশ ৷ ইতারসি-নাগপুর রেল রুটে দুর্ঘটনাটি ঘটে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: রেল লাইনের ধারে স্টান্ট ! ভিডিও শ্যুট করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু যুবকের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল