গত শুক্রবার সন্ধ্যায় রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজ্ঞপ্তি প্রকাশ করে চারজন প্রার্থীর নাম জানানো হয় দলের তরফে। সেই তালিকায় ছিলেন অন্যতম চর্চিত প্রাক্তন পুলিশকর্তা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। তালিকায় রয়েছেন, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মেনকা গুরুস্বামী-সহ বাবুল সুপ্রিয় একজন। “I trust God will not give me any responsibility which I will not be able to handle” মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার। কোয়েল বলেন, ‘যাত্রা আমার শুরু হল আজ থেকে। আমি মানুষের সাথেই ২২ বছর ধরে আছি। দারুণ অভিজ্ঞতা হবে। আমার কেরিয়ারে ২২ বছর হয়ে গেছে। আমার প্রার্থনা সবাই আমার সাথে থাকবে।’
advertisement
বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার, রাহুল সিনহা, তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা। বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভাতেই যাচ্ছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত ব্যাখ্যা দিয়ে পোস্ট করে জানালেন নিজেই৷ লিখলেন, পার্লামেন্টের দুই সভার প্রতিনিধি হওয়ার ইচ্ছে তাঁর বহুদিনের৷ রিপোর্ট বলছে, আজ, বৃহস্পতিবারই রাজ্যসভার মনোনয়ন দাখিল করবেন তিনি৷ বিহারের দশম দফার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ৪ মাস পরেই এই সিদ্ধান্ত৷ আজ বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন৷ তার আগেই রাজনৈতিক মহলে তৈরি হওয়া গুঞ্জনে ইতি টেনে দৃশ্যপট স্পষ্ট করে দিলেন বিহারের ‘চাণক্য’৷ এদিন নিজের পোস্টে জেডি(ইউ) প্রধান জানান, ‘প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে আপনারা আমার উপরে নিজেদের আস্থা রেখেছেন, সমর্থন জানিয়েছেন,আর সেই ক্ষমতাতে ভর করেই আমরা বিহারের জন্য কাজ করে গিয়েছি’৷
