TRENDING:

রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থীর, স্বামীকে নিয়ে এলেন কোয়েল

Last Updated:

এপ্রিলেই মেয়াদ শেষ হচ্ছে সুব্রত বক্সী, সাকেত গোখেল, ঋতব্রত বন্দোপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। আগেই পদত্যাগ করেছেন মৌসম বেনজির নুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মনোনয়ন দিলেন কোয়েল
মনোনয়ন দিলেন কোয়েল
advertisement

গত শুক্রবার সন্ধ্যায় রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজ্ঞপ্তি প্রকাশ করে চারজন প্রার্থীর নাম জানানো হয় দলের তরফে। সেই তালিকায় ছিলেন অন্যতম চর্চিত প্রাক্তন পুলিশকর্তা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। তালিকায় রয়েছেন, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মেনকা গুরুস্বামী-সহ বাবুল সুপ্রিয় একজন। “I trust God will not give me any responsibility which I will not be able to handle” মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার। কোয়েল বলেন, ‘যাত্রা আমার শুরু হল আজ থেকে। আমি মানুষের সাথেই ২২ বছর ধরে আছি। দারুণ অভিজ্ঞতা হবে। আমার কেরিয়ারে ২২ বছর হয়ে গেছে। আমার প্রার্থনা সবাই আমার সাথে থাকবে।’

advertisement

আরও পড়ুন: ‘উনি হাই রিস্ক জোনে আছেন…’, কার সম্পর্কে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ? একের পর এক বোমা ফাটালেন ভোটের মুখে!

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপেই রয়েছে এক টুকরো মণিপুর, মণিপুরী সংস্কৃতির অনন্য কেন্দ্র এই মণিপুর রাজবাড়ি
আরও দেখুন

বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার, রাহুল সিনহা, তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা। বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভাতেই যাচ্ছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত ব্যাখ্যা দিয়ে পোস্ট করে জানালেন নিজেই৷ লিখলেন, পার্লামেন্টের দুই সভার প্রতিনিধি হওয়ার ইচ্ছে তাঁর বহুদিনের৷ রিপোর্ট বলছে, আজ, বৃহস্পতিবারই রাজ্যসভার মনোনয়ন দাখিল করবেন তিনি৷ বিহারের দশম দফার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ৪ মাস পরেই এই সিদ্ধান্ত৷ আজ বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন৷ তার আগেই রাজনৈতিক মহলে তৈরি হওয়া গুঞ্জনে ইতি টেনে দৃশ্যপট স্পষ্ট করে দিলেন বিহারের ‘চাণক্য’৷ এদিন নিজের পোস্টে জেডি(ইউ) প্রধান জানান, ‘প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে আপনারা আমার উপরে নিজেদের আস্থা রেখেছেন, সমর্থন জানিয়েছেন,আর সেই ক্ষমতাতে ভর করেই আমরা বিহারের জন্য কাজ করে গিয়েছি’৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থীর, স্বামীকে নিয়ে এলেন কোয়েল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল