TRENDING:

ছিন্নভিন্ন হয়ে গেল দেহ ! অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ! মৃত ১৮

Last Updated:

শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাকিনাড়া জেলার সামারালাকোটা মণ্ডলের ভেটলাপালেম গ্রামে ৷ মৃতদের অধিকাংশই মহিলা বলে জানা গিয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকিনাড়া, অন্ধ্র প্রদেশ: অন্ধ্র প্রদেশের কাকিনাড়ার এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ! পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাকিনাড়া জেলার সামারালাকোটা মণ্ডলের ভেটলাপালেম গ্রামে ৷ মৃতদের অধিকাংশই মহিলা বলে জানা গিয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷
অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Photo: Social Media)
অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Photo: Social Media)
advertisement

আরও পড়ুন– ‘দেশবাসীই চার দশক ধরে কংগ্রেসকে শিক্ষা দিচ্ছে…’ পরিবারতন্ত্র নিয়েও খোঁচা প্রধানমন্ত্রীর

বিস্ফোরণের পরেও ওই কারখানার মধ্যে কিছু জনের আটকে থাকার খবর পাওয়া গিয়েছে ৷ চলছে উদ্ধারকার্যের কাজ ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু আপাতত বিজয়ানগরম জেলার সফরে রয়েছেন ৷ স্থানীয় সূত্রের খবর, কয়েকজন মহিলা বাজি তৈরির মশলা নিয়ে কাজ করছিলেন ৷ সেই সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের অভিঘাত এতটাই জোরালো যে, দেহগুলি ছিটকে দূরে গিয়ে পড়ে ৷

advertisement

আরও পড়ুন– রাশিফল মার্চ ২০২৬: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
উপকূলে মীন ধরতে গিয়ে সমস্যায় মৎস্যজীবীরা, আয় নিশ্চিত করতে বিকল্প পদ্ধতির সন্ধান
আরও দেখুন

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ বাজি কারখানায় কাজ করা ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ আহতদের মধ্যে ২ জনের অবস্থা সঙ্কটজনক ৷ স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পুলিশ এবং উদ্ধারকারী দল গিয়ে পৌঁছয় ঘটনাস্থলে ৷ আহতদের অনেকের অবস্থাই এখন আশঙ্কাজনক ৷ ঘটনাস্থলে দেহগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ছিন্নভিন্ন হয়ে গেল দেহ ! অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ! মৃত ১৮
Open in App
হোম
খবর
ফটো
লোকাল