TRENDING:

নাশকতার আশঙ্কায় স্তব্ধ কাশ্মীর, স্থানীয় বাসিন্দাদের শান্তি বজায় রাখার আর্জি রাজ্যপালের

Last Updated:

কেন্দ্রের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধীপক্ষ । পাশাপাশি সংবিধানের ৩৫এ ধারা ও ৩৭০ ধারা অপসারণ নিয়েও জল্পনা তুঙ্গে; যদিও রাজ্যপাল সত্য পাল মালিক জানিয়েছেন এই জল্পনা সত্য নয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: সন্ত্রাস হামলার আশঙ্কা, অমরনাথ তীর্থযাত্রীদের ফেরত আসা-জম্মু-কাশ্মীরের পরিবেশ এখন সার্বিকভাবেই উত্তপ্ত । রাজ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে কেন্দ্র । গত সপ্তাহেই ১০০ অতিরিক্ত আধা সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
advertisement

পর্যটকদের মধ্যেও কাশ্মীর ছাড়ার হিরিক পড়ে গিয়েছে । আজই শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরে গিয়েছেন ৬,২১৬ পর্যটক। কেন্দ্রের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধীপক্ষ । পাশাপাশি সংবিধানের ৩৫এ ধারা ও ৩৭০ ধারা অপসারণ নিয়েও জল্পনা তুঙ্গে; যদিও রাজ্যপাল সত্য পাল মালিক জানিয়েছেন এই জল্পনা সত্য নয় । রাজ্যবাসীকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন রাজ্যপাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

মালিকের সঙ্গে দেখা করেছেন জম্মু-কাশ্মীর জাতীয় কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা । অমরনাথ যাত্রা নিয়ে দু'জনের মধ্যে আলোচনা হয়েছে । আবদুল্লাকেও আশ্বস্ত করে মালিক জানিয়েছেন সংবিধানের বিশেষ ধারা প্রত্যাহার করা হবে না । তবে সবকিছুর মধ্যেই জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এই মুহূর্তে গুরুতর ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নাশকতার আশঙ্কায় স্তব্ধ কাশ্মীর, স্থানীয় বাসিন্দাদের শান্তি বজায় রাখার আর্জি রাজ্যপালের