জেনারেল ম্যানেজার মরিয়নি থেকে পরিদর্শন শুরু করেন, যেখানে তিনিক্রু লবি ও রানিং রূমের পরিদর্শন করেন, যাতে ক্রু বুকিং প্রসেস, বিশ্রামের সুযোগ-সুবিধা এবং সুরক্ষা প্রোটোকল মেনে চলার পর্যালোচনা করা হয়। তিনি অটোমেটিক ব্লক সিগন্যালিং সিস্টেমের অধীনে কাজ পর্যালোচনা করেন এবং রিয়েল-টাইম মনিটরিং এবং অপারেশনাল কন্ট্রোল উন্নত করার লক্ষ্যেনতুন ইনস্টল করা লার্জ ফর্ম্যাট ডিসপ্লে সিস্টেমটি পরিদর্শন করেন। স্টেশনে নতুন স্থাপিত সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে, যার ফলে স্থায়ী এবং গ্রিন এ্যানার্জি পদক্ষেপের প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রতিশ্রুতি আরও মজবুত হয়েছে।
advertisement
নকচারিতে, জেনারেল ম্যানেজার রিলে রুম-সহ সিগন্যালিং সিস্টেমের পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করেন এবং ইলেকট্রনিক ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম এবং অন্যান্য সংশ্লিষ্ট সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করেন। তিনি লেভেল ক্রসিং গেট নং. ১০২ (ইঞ্জিনিয়ারিং)-এরও, পরিদর্শন করেন, যা একটি নন-ইন্টারলকড গেট এবং লেভেল ক্রসিংগুলিতে সুরক্ষা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার উপর জোর দেন।
সিমলুগুড়িতে, জেনারেল ম্যানেজার মরিয়নি-সিমলুগুড়ী সেকশনেএকটি স্পীড ট্রায়াল করেন। এটি সেকশনাল স্পিড ১০০ কিলোমিটার প্রতিঘণ্টা থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত ছিল। লাইনের ক্ষমতা উন্নত করার এবং পরিবহন সময় হ্রাস করার দিকে এটি একটিগুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি লেভেল ক্রসিং গেট নং. এসটি-১১৫ (ট্রাফিক), মরিয়নি প্রান্তে পয়েন্ট নং. ৩১ এবং ৩১ এ, পাওয়ার হাউস, এবিএসএস কাজ এবং রেলওয়ে স্বাস্থ্য ইউনিটেরও পরিদর্শন করেন। তিনি রেলওয়ে কলোনির অবস্থা পর্যালোচনা করেন এবং সিভিক সুযোগ-সুবিধা সম্পর্কে কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। এই উপলক্ষে তিনি নবনির্মিত রেলওয়ে প্লেগ্রাউন্ডএবং কর্মচারী কল্যাণ ও সামাজিক পরিকাঠামোর জন্য নবনির্মিত স্টাফ কোয়ার্টারের উদ্বোধন করেন।
আরও পড়ুন: লাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কা, বরানগরে ব্রিজের কাছে মর্মান্তিক মৃত্যু মহিলার
আরও পরিদর্শনের মধ্যে মাইনর ব্রিজ জং. ৫২৪ এবং গ্যাং নং.১৮-ডিআর-এর ট্র্যাক মেন্টেইনারের সাথে মতবিনিময় অন্তর্ভূক্ত ছিল, যাতেফিল্ড লেভেলে সুরক্ষা পদ্ধতি এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণের মান মূল্যায়ন করা যায়। নাহরকটিয়াতে, ট্র্যাকশন পাওয়ার সাপ্লাই কতটা নির্ভরযোগ্য, এটি পরীক্ষা করার জন্য, ট্র্যাকশন সাব-স্টেশন (টিএসএস) পরিদর্শন করা হয়। স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি এন্ড ট্র্যাক সেফটি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ব্রিজনং. ৫৬১ এবং সুইচ এক্সপ্যানশন জয়েন্টও পরীক্ষা করা হয়।
এই ধরনের পরিদর্শন সম্পূর্ণ রেলওয়ে নেটওয়ার্কে অপারেশনাল সেফটি, সম্পদের নির্ভরযোগ্যতা এবং পরিষেবা দক্ষতার সর্বোচ্চ মানকেশক্তিশালী করার লক্ষ্যে করা হয়। তারা ট্র্যাক, সিগন্যালিং, ট্র্যাকশন এবংরেল পরিকাঠামো মূল্যায়ন, সুরক্ষা ব্যবস্থা এবং ফিল্ড লেভেল অনুশীলনপর্যালোচনার সুযোগ প্রদান করে।
