TRENDING:

PM Modi: ভোটমুখী বাংলায় রেল নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! সুখবর জানালেন খোদ মোদি! কোন কোন প্রকল্প অনুমোদন পেল?

Last Updated:

Indian Railways: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ৫টি জেলাকে অন্তর্ভুক্ত করে একাধিক মাল্টিট্র্যাকিং রেল প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্র৷ পাশাপাশি মঙ্গলবার সাঁতরাগাছি-খড়গপুর ও সাঁইথিয়া-পাকুড়ের মধ্যে ৪র্থ রেললাইনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর জানালেন প্রধানমন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভোটমুখী বাংলা রেল প্রকল্পের অনুমোদন কেন্দ্রের। মঙ্গলবার সাঁতরাগাছি-খড়গপুর ও সাঁইথিয়া-পাকুড়ের মধ্যে ৪র্থ রেললাইনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা৷ পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ৫টি জেলাকে অন্তর্ভুক্ত করে একাধিক মাল্টিট্র্যাকিং রেল প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্র৷ এই সুখবর দিয়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
ভোটমুখী বাংলায় রেল নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! সুখবর জানালেন খোদ মোদি! কোন কোন প্রকল্প অনুমোদন পেল?
ভোটমুখী বাংলায় রেল নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! সুখবর জানালেন খোদ মোদি! কোন কোন প্রকল্প অনুমোদন পেল?
advertisement

এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, ‘‘পূর্ব ভারতে রেল সংযোগ ও সক্ষমতা বাড়াতে বড় পদক্ষেপ! পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ৫টি জেলাকে অন্তর্ভুক্ত করে একাধিক মাল্টিট্র্যাকিং রেল প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রীসভা৷ এই প্রকল্পগুলো রেলের কার্যকারিতা বাড়াবে, যানজট কমাবে এবং দুই রাজ্যের মধ্যে সংযোগ আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন: এবার কেবল প্রতিশোধ নয়….ভারী ক্ষেপনাস্ত্র মোতায়েনের পথে ইরান! তেহরানের যুদ্ধের ‘প্ল্যান’ মোড় নিচ্ছে কোন দিকে?

advertisement

advertisement

এর ফলে পণ্য পরিবহন আরও দ্রুত ও সহজ হবে, অর্থনৈতিক কার্যকলাপ বাড়বে এবং টেকসই ও কম-কার্বন পরিবহন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।’’

কেন্দ্রীয় মন্ত্রীসভা সাঁতরাগাছি-খড়গপুর ও সাঁইথিয়া-পাকুড়ের মধ্যে ৪র্থ রেললাইনের অনুমোদন দিল মঙ্গলবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এর মধ্যে সাঁতরাগাছি-খড়গপুর ৪র্থ রেললাইন প্রকল্পের জন্য ২৯০৫ কোটি টাকা এবং সাঁইথিয়া-পাকুড় ৪র্থ রেললাইনের জন্য ১৫৬৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: ভোটার তালিকা থেকে নাম কেন বাদ পড়ল? জানাতে হবে কারণ, SIR-নিয়ে নির্দেশ শীর্ষ আদালতের

প্রসঙ্গত, পুরুলিয়া থেকে দিল্লি যাত্রা আরও সহজ হতে চলেছে। দীর্ঘদিনের প্রত্যাশার পর পুরুলিয়া থেকে দিল্লির সঙ্গে সরাসরি রেল যোগাযোগকে আরও সুবিধাজনক করতে চালু হতে চলেছে নতুন ট্রেন পুরুলিয়া–আনন্দবিহার এক্সপ্রেস। এই নতুন ট্রেন চালু হলে পুরুলিয়া জেলার যাত্রীদের জন্য দিল্লি যাওয়া অনেকটাই সহজ ও আরামদায়ক হয়ে উঠবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়াতে যান! গৌড়-পাণ্ডুয়ার ছাড়া মালদহের আরও এক সোনার ইতিহাস, ছুঁয়ে যান ইতিহাস
আরও দেখুন

এতদিন দিল্লি যেতে অনেক ক্ষেত্রেই অন্য স্টেশন থেকে ট্রেন ধরতে হত বা একাধিক ট্রেন বদল করতে হত। নতুন এই ট্রেন চালু হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi: ভোটমুখী বাংলায় রেল নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! সুখবর জানালেন খোদ মোদি! কোন কোন প্রকল্প অনুমোদন পেল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল