TRENDING:

Center Vs Rahul Gandhi on China Border Face off: ভারত-চিন সীমান্ত সংঘর্ষ...এমন কী আছে প্রাক্তন সেনাকর্তার ‘অপ্রকাশিত’ বইয়ে? উত্তাল লোকসভা

Last Updated:

২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষে ২০জন সেনার মৃত্যু হয়৷ মারা যান চিনের সেনাও৷ ১৯৬৭ সালের পরে এটিই ছিল ভারত-চিন সম্মুখ সমরের নিদর্শন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: একটি অপ্রকাশিত বই ঘিরে সোমবার উত্তাল হল লোকসভা৷ বিরোধী দলনেতা রাহুল গান্ধি ‘সেই বই’ থেকে উদ্ধৃতি তুলে ধরতেই শুরু হয় শোরগোল৷ প্রথমেই বিষয়টির বিরোধিতা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ বিষয়টি নিয়ে বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ রাহুল গান্ধির বিরুদ্ধে কড়া মন্তব্য করতে দেখা যায় কিরেন রিজিজুকে৷ কিন্তু, কী এই বই? তাতে কী-ই বা এমন বিতর্কিত বিষয় রয়েছে? যা ঘিরে উত্তাল হল লোকসভা?
News18
News18
advertisement

এদিন রাষ্ট্রপতির বক্তব্যের প্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপন বিষয়ক বক্তৃতা করতে গিয়ে রাহুল গান্ধি লোকসভায় প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানের অপ্রকাশিত বই ‘ফোর স্টারস অফ ডেসটিনি’র লাইন উদ্ধৃত করেন৷ প্রায় সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে বাধা দিয়ে জানান, অপ্রকাশিত কোনও বই থেকে আইনসভায় উদ্ধৃতি দেওয়া যায় না৷

আরও পড়ুন: ‘ভয় পেয়েছে পাকিস্তান..,’ একজন সোজা ঢুকে গেল ISI এর অফিসে! অন্যজনের পরনে সালোয়ার, হাতে রা*ইফেল, মুখে হাসি..

advertisement

যদিও বিরোধী দলনেতা রাহুল গান্ধি পাল্টা দাবি করেন, এই উদ্ধৃতি সত্যতা তিনি যাচাই করেছেন, এটি একটি পত্রিকার প্রতিবেদনের অংশ থেকে উদ্ধৃত৷ জানা গিয়েছে, এই বইটি এখনও অপ্রকাশিত এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা দফতরে বইটির রিভিউ প্রক্রিয়া চলছে৷

তবে, বইটির একটি অংশ সম্প্রতি সোশ্যাল মিডিয়া ‘X’-এ প্রকাশ করেছে The Caravan magazine নামের একটি পত্রিকা৷ সেখানে, গালওয়ানে ভারত-চিন সেনা সংঘর্ষ নিয়ে কিছু বিষয়ের উল্লেখ রয়েছে৷

২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষে ২০জন সেনার মৃত্যু হয়৷ মারা যান চিনের সেনাও৷ ১৯৬৭ সালের পরে এটিই ছিল ভারত-চিন সম্মুখ সমরের নিদর্শন৷

advertisement

আরও পড়ুন: চিকেন রোল, মুগের লাড্ডু, চিকেন চাপ…সব ফেল! ফুটপাতে আচমকা হানা খাদ্য সুরক্ষা দফতরের, গুণমানে সবুজ সঙ্কেত পেল না ৬ খাবার

সেখানে লাদাখের পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকের স্ত্রীকে দাবি করতে দেখা গিয়েছে, ‘‘চিন যে শুধু আমাদের জমি দখল করছে তা-ই নয়, বরং প্রত্যেক বছর আরও ভিতরে ঢুকে আসছে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরিজিৎ সিং-এর বাড়িতে রাত কাটালেন আমির,সামন এল দুই তারকার 'মহা পরিকল্পনার' কথা
আরও দেখুন

The Caravan magazine-এর প্রতিবেদনে পাণ্ডুলিপিটিকে ‘ফোর স্টারস অফ ডেসটিনি’ শিরোনামের একটি “এখনও অপ্রকাশিত স্মৃতিকথা” হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং লাদাখ সঙ্কটের সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা বর্ণনা করা হয়েছে৷ যদিও সূত্রের দাবি, একাধিক সাক্ষাৎকারে প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানকে বলতে শোনা গিয়েছে, ‘‘ভারত বিশ্বকে দেখিয়েছে চিনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব ’’, কিংবা ‘‘আমরা কোনও ভূখণ্ডে হারাইনি, আমরা যেখানে ছিলাম সেখানেই আছি… কিন্তু এই চুক্তির ফলে, পারস্পরিক নিরাপত্তার নীতিতে এই জায়গায় পৌঁছেছে। উভয় দেশের স্বার্থে একটি স্থিতিশীল LAC থাকা এবং কোনও সংঘর্ষের সম্ভাবনা কম থাকা উচিত। এটাই দৃষ্টিভঙ্গি হওয়া উচিত… এক ইঞ্চিও জমি হারানো হয়নি৷’’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Center Vs Rahul Gandhi on China Border Face off: ভারত-চিন সীমান্ত সংঘর্ষ...এমন কী আছে প্রাক্তন সেনাকর্তার ‘অপ্রকাশিত’ বইয়ে? উত্তাল লোকসভা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল