TRENDING:

পুলওয়ামায় সেনা কনভয়ে IED বিস্ফোরণ, ৪৮ ঘন্টা আগেই সতর্ক করেছিল পাকিস্তান

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: পুলওয়ামার আরিহলে ভারতীয় সেনার গাড়িতে IED বিস্ফোরণে উত্তপ্ত ভুস্বর্গ। পাকিস্তানের তরফ থেকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করা র ৪৮ ঘন্টা পরেই এই বিস্ফোরণ হয়েছে ।
advertisement

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার সেনা কনভয়ে বিস্ফোরণস্থল থেকে ২৭ কি.মি. দূরে আজ এই বিস্ফোরণ হয়েছে । আজকের বিস্ফোরণে ৬ জওয়ান ও ২ স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। ৩ জনের অবস্থা গুরুতর , আহতদের ৯২ সেনা বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । আহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ।

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

এক পুলিশ অফিসার News18 কে জানিয়েছেন গাড়ির মধ্যেই মজুত ছিল IED ও রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়েছে । এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি । তবে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত পাক সতর্কতার সঙ্গে এই বিস্ফোরণের যোগসূত্র নিয়ে সুনিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পুলওয়ামায় সেনা কনভয়ে IED বিস্ফোরণ, ৪৮ ঘন্টা আগেই সতর্ক করেছিল পাকিস্তান