TRENDING:

সুপ্রিম কোর্টে I-PAC মামলা, কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে! সাংবিধানিক বেঞ্চে শুনানি চাইল রাজ্য, কী হল আজ আদালতে?

Last Updated:

I-Pac Case Supreme Court: আই-প্যাক মামলার শুনানি আজ। বুধবার বিচারপতি পি কে মিশ্র ও কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে। একদিকে ইডির অভিযোগ, গত ৮ জানুয়ারি আই-প্যাক দফতরে তল্লাশির সময় তাদের কাজে বাধা দেওয়া হয়েছিল। সেই কারণেই তারা সুপ্রিম কোর্টে আবেদন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছে। অন্যদিকে পাল্টা সওয়ালে রাজ্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আই-প্যাক মামলা ঘিরে ভোটমুখী বাংলায় কেন্দ্র রাজ্য সংঘাত কার্যত চরমে। সিবিআই তদন্ত ঘিরে বিতর্কের মাঝেই আজ সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি শুরু। এই মামলায় কি সত্যিই সিবিআই তদন্ত প্রয়োজন, তা নিয়েই উঠছে প্রশ্ন।
সুপ্রিম কোর্টে আই-প্যাক মামলা
সুপ্রিম কোর্টে আই-প্যাক মামলা
advertisement

ইডি বনাম রাজ্য, আদতে কেন্দ্র বনাম রাজ্য সংঘাতের আবহে আজ শুরু হয়েছে শুনানি। দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরোধে সাংবিধানিক ব্যাখার প্রয়োজন, তাই আই-প্যাক মামলা ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠানো হোক, এই মর্মে এদিন সওয়াল করেছে রাজ্য।

আরও পড়ুন: ‘যখন নদীতে বাণ থাকে না…’, কোন প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ? একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক ইঙ্গিত

advertisement

রাজ‍্যের তরফে আইনজীবী শ‍্যাম দিওয়ান বলেন— কেন্দ্রের কাউন্টারের পাল্টা জবাব দেওয়ার জন‍্য আমাদের সময় দেওয়া হোক। উত্তরে সলিসিটর জেনারেল বলেন, “আপনারা মামলা ধীরে করার জন‍্য এটা করছেন। চার সপ্তাহ ছিল কিন্তু তখন কেন করেননি? তৎক্ষণাৎ রাজ্যের পক্ষে আইনজীবি মেনকা গুরুস্বামী বলেন, “অনেক নথি নতুন দিয়েছে তাতে আমাদের সময় দেওয়া হোক। আমরা ১০ দিনের আগে নথি পেয়েছি।”

advertisement

আরও পড়ুন: মমতা, কুণাল, দেবাশীষ, শ্রেয়া…! কলকাতায় কোথায় কে প্রার্থী হলেন তৃণমূলের? একনজরে দেখে নিন সম্পূর্ণ তালিকা!

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ার বিনোদনে নতুন মাত্রা! জেলার বুকে ঝাঁ চকচকে আন্তর্জাতিক মানের সিনেমা হল
আরও দেখুন

এসজি— “একজন মুখ‍্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ করছেন। ১৯ তারিখে নথি জমা দেওয়া হয়েছে।” উত্তরে, আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, তাঁরা মাত্র ১০ দিন আগে নথি পেয়েছেন। আদালত পাল্টা জানায়, “আপনারা চার সপ্তাহ সময় পেয়েছিলেন। তারপরও জবাব দেননি? আমরা আজই শুনানি করব।” এই ভাবে চলে সওয়াল, আদালতের পাল্টা পর্যবেক্ষণ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম কোর্টে I-PAC মামলা, কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে! সাংবিধানিক বেঞ্চে শুনানি চাইল রাজ্য, কী হল আজ আদালতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল