TRENDING:

Extra marital affair: স্ত্রীর সঙ্গে বাড়িতেই প্রেমিক, হাতেনাতে ধরলেন স্বামী! নৃশংস অত্যাচার, নখ উপড়ে খুন যুবক

Last Updated:

সোমবার সকাল ১১টা নাগাদ শাস্ত্রী পার্ক এলাকায় নিজের বাড়িতে ফিরে নিজের স্ত্রীর সঙ্গে ঋত্বিককে দেখে ফেলেন অভিযুক্ত ব্যক্তি৷

advertisement
নয়াদিল্লি: বাড়িতেই স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন তাঁর প্রেমিক৷ দু জনকে একসঙ্গে ধরে ফেলেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন মহিলার স্বামী৷ স্বামীর বেদম মারে মৃত্যু হল ২১ বছর বয়সি ওই মহিলার প্রেমিকের৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

সোমবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে দিল্লির শাস্ত্রীপার্ক এলাকায়৷ নিহত ওই যুবকের নাম ঋত্বিক ভার্মা৷ অভিযোগ, একাধিক ব্যক্তি মিলে ঋত্বিককে নির্মম ভাবে মারা হয়৷ এমন কি তাঁর হাতের নখও উপড়ে ফেলা হয়৷ ঋত্বিকের এক আত্মীয়ের কথায়, ওই যুবকের শরীরের প্রতিটি অংশে আঘাত ছিল৷

আরও পড়ুন: জন্মদিনের পার্টির পরেই উদ্ধার দগ্ধ দেহ…দুর্ঘটনা নয়, খুন! জোড়াসাঁকোর যুবকের মৃত‍্যুতে মারাত্মক অভিযোগ বাবার

advertisement

জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ শাস্ত্রী পার্ক এলাকায় নিজের বাড়িতে ফিরে নিজের স্ত্রীর সঙ্গে ঋত্বিককে দেখে ফেলেন অভিযুক্ত ব্যক্তি৷ যে বাড়িতে এই ঘটনা ঘটে সেটির প্রতিবেশী একজনের বর্ণনা অনুযায়ী, ঋত্বিকের পাশাপাশি নিজের স্ত্রীকেও মারধর করেন তিনি৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, আহত যুবকের আত্মীয়রাই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছে৷ রাত ৯টা নাগাদ হাসপাতালেই আহত ওই যুবকের মৃত্যু হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জানা গিয়েছে, মৃত ঋত্বিক পেশায় টেম্পো চালক ছিলেন৷ বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন ওই যুবক৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Extra marital affair: স্ত্রীর সঙ্গে বাড়িতেই প্রেমিক, হাতেনাতে ধরলেন স্বামী! নৃশংস অত্যাচার, নখ উপড়ে খুন যুবক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল