TRENDING:

#AmitShahToNews18: পশ্চিমবঙ্গে আসছে ‘পরিবর্তন’, আগামী বছর বিজেপির সরকার, দাবি শাহের

Last Updated:

এখানেই শেষ নয়, তৃণমূল সরকারকে নিশানা করে শাহ বলেন, ‘বাংলায় প্রত্যেক জেলায় শুধু বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে ৷ ওখানে দুর্নীতি চরমে ৷ গোটা রাজ্যের পরিস্থিতি সাংঘাতিক খারাপ ৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ফের উঠবে পরিবর্তনের ঝড় ৷ বদলে যাবে সরকারের রঙ ৷ আগামী বছর বাংলায় সরকার গড়বে বিজেপি ৷ News18-এ এক্সক্লুসিভ ইন্টারভিউতে এমনটাই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
advertisement

শনিবার Network18-এর এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে বাংলার প্রসঙ্গ উঠতেই বর্তমান তৃণমূল সরকারকে শাহের খোলা চ্যালেঞ্জ বাংলায় পরিবর্তন অনিবার্য ৷ তিনি বলেন, ‘বাংলায় বিধানসভা ভোটে আমরা আমাদের সেরাটা দেব আর আমার আশা বাংলা এবার পরিবর্তনের মুখে দেখবেই ৷ সেখানে নরেন্দ্র মোদির নেতৃত্বে আগামী সরকার গড়বে বিজেপি ৷’

advertisement

এখানেই শেষ নয়, তৃণমূল সরকারকে নিশানা করে শাহ বলেন, ‘বাংলায় প্রত্যেক জেলায় শুধু বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে ৷ ওখানে দুর্নীতি চরমে ৷ গোটা রাজ্যের পরিস্থিতি সাংঘাতিক খারাপ ৷ যেভাবে বিপক্ষের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে, অন্য কোথাও এমন ঘটনা ঘটে না ৷ তবু আমরা নিজেদের লড়াই থেকে পিছনে হটব না এবং ভোটে জয়ী হব ৷’

advertisement

বাংলায় নির্বাচনে জিতলে কে হবে মুখ্যমন্ত্রী? কাকেই বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে গেরুয়া শিবির লড়বে ভোটে? Network18-এর এডিটর ইন চিফ রাহুল যোশীর এই প্রশ্নের উত্তরে শাহ বলেন, ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থাকতেও পারে আবার নাও ৷ এখন বাংলা থেকে তৃণমূলকে হটানোই আমাদের আসল উদ্দেশ্য ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে সমস্যার সঙ্গে লড়ার চেষ্টা করছিলেন তা ঠিক ছিল না ৷ সরকার পর্যাপ্ত উপায় নেয়নি বলে মত শাহের ৷ ঘূর্ণিঝড় আমফান পরিস্থিতি মোকাবিলা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বলেন, আমফানের জন্য যা সাহায্য পাঠানো হয়েছিল তা নিয়ে চরম দুর্নীতি হয়েছে ৷ যাদের প্রয়োজন তাদের কাছে না পৌঁছে ভুল হাতে চলে গিয়েছে ৷ ত্রাণ বিতরণে হাজার হাজার দুর্নীতির অভিযোগ মিলেছে বলে ক্ষোভ প্রকাশ করেন অমিত শাহ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#AmitShahToNews18: পশ্চিমবঙ্গে আসছে ‘পরিবর্তন’, আগামী বছর বিজেপির সরকার, দাবি শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল