TRENDING:

Helicopter Crash News: গঙ্গোত্রী যাওয়ার পথে পর্যটকদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, উত্তরাখণ্ডে বিপর্যয়! মৃত ৬

Last Updated:

ওই হেলিকপ্টারটি একটি বেসরকারি সংস্থার৷ হেলিকপ্টারে যাত্রী সহ মোট সাতজন ছিলেন৷ গঙ্গোত্রীর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরকাশী: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় পর্যটক সমেত ভেঙে পড়ল একটি হেলিকপ্টার৷ বৃহস্পতিবার সকালে গঙ্গোত্রী যাওয়ার পথে হেলিকপ্টারটি ভেঙে পড়ে বলে খবর৷ এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর মিলেছে৷ গুরুতর আহত হয়েছেন আরও দু জন৷ ভাগরথী নদীর কাছে জঙ্গল ঘেরা অঞ্চলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে বলে খবর৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
advertisement

সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, উত্তরকাশীর গনগনির এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে৷ গারওয়াল ডিভিশনের কমিশনার বিনয়শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছেছে৷

জানা গিয়েছে, ওই হেলিকপ্টারটি একটি বেসরকারি সংস্থার৷ হেলিকপ্টারে যাত্রী সহ মোট সাতজন ছিলেন৷ গঙ্গোত্রীর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

হেলিকপ্টার ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে প্রথমে স্থানীয়রাই সাহায্যের জন্য এগিয়ে যান৷ এর পর ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল৷ মৃত পর্যটকদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে উদ্ধারকারী দল৷ যান্ত্রিক কোনও ত্রুটি নাকি আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Helicopter Crash News: গঙ্গোত্রী যাওয়ার পথে পর্যটকদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, উত্তরাখণ্ডে বিপর্যয়! মৃত ৬
Open in App
হোম
খবর
ফটো
লোকাল