TRENDING:

‘এটা ঐতিহাসিক মুহূর্ত, এই বিল আমিই প্রথম পেশ করেছিলাম’, GST সূচনায় নস্ট্যালজিক রাষ্ট্রপতি

Last Updated:

‘এটা ঐতিহাসিক মুহূর্ত, এই বিল আমিই প্রথম পেশ করেছিলাম’, GST সূচনায় নস্ট্যালজিক রাষ্ট্রপতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এক দেশ এক কর-এর সূচনায় নস্ট্যালজিক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ ১৯৪৭ সালের পর ২০১৭। ৭০ বছর পর আবারও সংসদে মধ্যরাতের অধিবেশন। আবারও রচিত ইতিহাস ৷ মধ্যরাতের অধিবেশনে সংসদের সেন্ট্রাল হলে অ্যাপের মাধ্যমে চালু হল GST অর্থাৎ Goods and Services Tax ৷
advertisement

ঘড়ির কাঁটা রাত ১২ টার ঘর ছুঁতেই অ্যাপের বোতাম টিপে এক দেশ এক কর-এর যাত্রা শুরু করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ এরই সঙ্গে ১৭ ধরনের ট্যাক্স ও ২৩ ধরনের সেস-এর অবসান ঘটিয়ে লাগু হল GST ৷ পাঁচশোরও বেশি করের ধার ঘুচিয়ে এখন এক দেশ এক কর এক বাজার ৷

advertisement

সুবক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শেষের পর রাত ১১. ৫৫ মিনিটে বলতে উঠেন রাষ্ট্রপতি ৷ আপ্লুত প্রণব মুখোপাধ্যায়ের গলায় শোনা গেল ১৪ বছরের নস্ট্যালজিয়া ৷ জানালেন, ‘এটা ঐতিহাসিক মুহূর্ত ৷ ব্যক্তিগত ভাবে আমি সন্তুষ্ট ৷ GST-র সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিলাম ৷ এই বিল আমিই প্রথম পেশ করেছিলাম ৷ ’

প্রণব মুখোপাধ্যায়েক দাবি, ‘ঐক্যমতে GST বাস্তবায়িত হয়েছে ৷ এটা খুব ভাল দিক ৷ এতে গণতন্ত্র আরও মজবুত হল ৷ আমার মতো অর্থনীতির লোকের কাছে GST-র গুরুত্ব অসীম ৷’ প্রশংসা করলেন জিএসটি কাউন্সিলের কাজের ৷ একইসঙ্গে জানান, তাঁর দৃঢ় বিশ্বাস, যে স্বপ্ন নিয়ে চালু হচ্ছে জিএসটি তা অবশ্যই বাস্তবায়িত হবে ৷

advertisement

প্রধানমন্ত্রীর সুরেই রাষ্ট্রপতি জানান, জিএসটি চালু হওয়ার পর শুরুতে প্রাথমিক কিছু সমস্যা হতে পারে ৷ তা মেটাতে কেন্দ্র ও রাজ্যকে একে অপরের সহযোগিতা করতে হবে ৷ ভ্যাট শুরুর সময়ও সমস্যা দেখা দিয়েছিল ৷

রাষ্ট্রপতির চেয়ারে প্রণব মুখোপাধ্যায়, আর বিশেষ সদস্য হিসেবে হাজির পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ৷ একইসঙ্গে অসীম দাশগুপ্তর পাশে রতন টাটা ৷ জিএসটি লঞ্চ অনুষ্ঠানে এরকমই টুকরো টুকরো বিরল মুহূর্তের সৃষ্টি হল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

জিএসটি চালুর পরই উচ্ছ্বাসে মেতে ওঠে কিছু আমজনতা। লখনউ, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে বাজি পুড়িয়ে মশাল জালিয়ে মেতে ওঠেন তাঁরা।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘এটা ঐতিহাসিক মুহূর্ত, এই বিল আমিই প্রথম পেশ করেছিলাম’, GST সূচনায় নস্ট্যালজিক রাষ্ট্রপতি