TRENDING:

৩ জনের নাম চূড়ান্ত ! শীঘ্রই CBI প্রধানের নাম ঘোষণা করবে কেন্দ্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের পরবর্তী সিবিআই প্রধান কে হবে ? খুব শীঘ্রই নাম ঘোষণা করতে চলেছে কেন্দ্র ৷
advertisement

সিবিআই প্রধানের নাম চূড়ান্ত করা নিয়ে দফায় দফায় বৈঠক করছে উচ্চক্ষমতা সম্পন্ন তিন সদস্যের সিলেক্ট কমিটি ৷ শুক্রবার সন্ধেতে বৈঠকের পর বেশ কয়েকটি নাম চূড়ান্ত করে এই কমিটি ৷ কিন্তু সেই তালিকা নিয়ে আপত্তি জানান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে ৷ ৩ জন সদস্যের সিলেক্ট কমিটির মধ্যে রয়েছেন মল্লিকার্জুন ৷

সিবিআই প্রধান হওয়ার দৌড়ে রয়েছেন ১৯৮৪ সালের আইপিএস অফিসার ব্যাচের জাভেদ আহমেদ, রজনী কান্ত মিশ্র, এস এস দেসওয়াল ৷

advertisement

আরও পড়ুন: ভয়ঙ্কর ! হাতজোড় করে প্রাণভিক্ষা স্বত্ত্বেও মিলল না রেহাই, তরুণীকে গুলি করে মারল সন্ত্রাসবাদীরা

সরকারি আধিকারিক সূত্রে খবর, দফায় দফায় বেশ কিছু বৈঠক হলেও সিদ্ধান্ত নিতে বারবার ব্যর্থ হচ্ছে সিলেক্ট কমিটি ৷ কারণ সিবিআই বিতর্কের জেরে সংস্থার ভাবমূর্তি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে ৷ তাই কীভাবে সংস্থার ভাবমূর্তি ফিরিয়ে আনা যায়, কাকে সংস্থার সর্বোচ্চ পদের আসনে বসানো যায় ৷ সেই নিয়ে সিলেক্ট কমিটির অন্দরেই চলছে জোর তর্ক-বিতর্ক ৷ শুক্রবার সিলেক্ট কমিটির এক সদস্যের প্রস্তাবিত নামের সঙ্গে সহমত হতে পারেননি দলের অন্য দুই সদস্য ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

গত ১০ জানুয়ারি সিবিআই প্রধানের পদ থেকে পদত্যাগ করেন অলোক ভার্মা ৷ এরপর এম নাগেশ্বর রাও-কে অন্তর্বর্তীকালীন সিবিআই প্রধান হিসেবে নিয়োগ করা হয় ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
৩ জনের নাম চূড়ান্ত ! শীঘ্রই CBI প্রধানের নাম ঘোষণা করবে কেন্দ্র