TRENDING:

বরের উচ্চতা ৩৪ ইঞ্চি , কনে ৩৩ ইঞ্চির, বিয়ে দেখতে ভিড় জমল শহরে

Last Updated:

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় রুপোলি পর্দায় একটি ছবি বানিয়ে ছিলেন ৷ যার নাম ‘ছোটোদের ছবি’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোরখপুর: পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় রুপোলি পর্দায় একটি ছবি বানিয়ে ছিলেন ৷ যার নাম ‘ছোটোদের ছবি’ ৷ দুই বামন মানুষের সম্পর্ক, প্রেম নিয়ে তৈরি হয়েছিল এই ছবি ৷ তবে সেই ছবি শেষাংশে সম্পর্ককে পরিণতি দেননি পরিচালক কৌশিক ৷ সে তো নয়, রিলের কথা ৷ তবে এবার দুই বামন মানুষের প্রেম কিন্তু পরিণতি পেল বিয়েতে ৷ রিলে নয় বরং রিয়েলে ৷ আর তাঁদের এই বিয়ে দেখতে গোটা শহর একত্র হয়ে শুভেচ্ছাও জানাল ৷ ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের গোরখপুরের খজনি জেলার বিষ্ণুপুর গ্রামে ৷ যেখানে বরের উচ্চতা ৩৪ ইঞ্চি তো, কনে ৩৩ ইঞ্চির ৷
advertisement

বিষ্ণুপুর গ্রামের বিশ্বনাথ পাঠকের পরিবারে প্রায় ৪২ বছর বাদে জন্ম নিল এক পুত্র সন্তান ৷ মা বাবা স্বাদ করে নাম রাখলেন, সুনীল ৷ তবে একটু বড় হতেই সুনীলের মা-বাবা লক্ষ্য করলেন, দৈর্ঘ্যে ছোটই রয়েছেন সুনীল ৷ উচ্চতা ৩৪ ইঞ্চির থেকে আর বাড়ে না ৷

advertisement

অন্যদিকে, ৩৬ বছর পরে উষা দেবী জন্ম দেন এক কন্যার, নাম রাখেন সারিকা ৷ সারিকা বড় হতেই একই সমস্যা৷ বয়স বাড়লেও, উচ্চতা রয়ে যায় ৩৩ ইঞ্চি !

সারিকা ও সুনীল দু’জনেই অপেক্ষায় ছিলেন এই শুভদিনের ৷ যে স্বপ্ন দেখেছিলেন বিয়ে হওয়ার তা অবশেষে পূর্ণ হল৷ সাত পাকে বাঁধা পড়ল সুনীল ও সারিকা ৷ সংসার পেল এই বামন দম্পতি ৷ সারিকা-সুনীলের বিয়ে দেখতে গোটা গ্রাম এসেছিল বিয়ের আসরে ৷ শুভেচ্ছা জানিয়েছে সবাই ৷ সারিকা আর সুনীলের মুখে খুশির হাসি ৷ স্বপ্নে সুন্দর সংসারের ৷

advertisement

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

ট্রেন লেট করলেই ফেরত পাবেন টিকিটের টাকা !

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বরের উচ্চতা ৩৪ ইঞ্চি , কনে ৩৩ ইঞ্চির, বিয়ে দেখতে ভিড় জমল শহরে