advertisement

ট্রেন লেট করলেই ফেরত পাবেন টিকিটের টাকা !

Last Updated:

রেল যাত্রীদের জন্য সুখবর ৷ এবার থেকে ট্রেন লেট করলে টিকিটের দাম ফেরত পাবেন যাত্রীরা ৷

#নয়াদিল্লি: রেল যাত্রীদের জন্য সুখবর ৷ এবার থেকে ট্রেন লেট করলে টিকিটের দাম ফেরত পাবেন যাত্রীরা ৷ সম্প্রতি যাত্রীদের সুবিধার জন্য বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেল অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে তাদের নিয়মে বেশ কিছু বদল এনেছে   ৷ তবে বেশিরভাগ মানুষ এর সম্বন্ধে জানেন না ৷ এর জন্য অনেক সময়ই ঠকতে হয়েছে তাদের ৷
নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে ১২০ দিন আগে থেকে ট্রেনের টিকিট বুক করা যাবে ৷ আধার ভেরিফাইয়েড ব্যবহারকারীরা মাসে ১২টি টিকিট বুক করতে পারবেন ৷ পাশাপাশি নির্দিষ্ট সময়ের থেকে ট্রেন যদি তিন ঘণ্টা লেটে ছাড়ে তাহলে যাত্রীরা রিফান্ড দাবি করতে পারবেন ৷ অথার্ৎ দূরপাল্লার ট্রেন ছাড়ার কথা দুপুর ১২টায় ৷ সেটি যদি ৩টেয় ছাড়ে তাহলে আপনি যাত্রা না করলে রেলকে আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে ৷ ট্রেন নির্দিষ্ট স্টেশনে নির্দিষ্ট সময়ের থেকে ৩ ঘণ্টা বা তার বেশি লেট করলে ভাড়া ফেরত পাওয়া যায়।
advertisement
advertisement
ট্রেন বাতিল হলেও টিকিটের টাকা ফেরত পাবেন ৷ রুট বদল করলেও একই নিয়ম প্রযোজ্য ৷ যাত্রীরা টিকিট ক্যানসেল করে রিফান্ড দাবি করতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ট্রেন লেট করলেই ফেরত পাবেন টিকিটের টাকা !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement