advertisement

প্রবল বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা ফুটপাথবাসীদের

Last Updated:

নাগাড়ে বৃষ্টি কলকাতার বুক ভিজিয়েছে। ঝলসে যাওয়া গরমে স্বস্তির ফোঁটায় আপ্লুত তিলোত্তমা।

#কলকাতা: নাগাড়ে বৃষ্টি কলকাতার বুক ভিজিয়েছে। ঝলসে যাওয়া গরমে স্বস্তির ফোঁটায় আপ্লুত তিলোত্তমা। কিন্তু অঝোর ধারা কারও কারও জীবনে ডেকে এনেছে যন্ত্রণা। বৃষ্টি তাঁদের দিয়েছে দুশ্চিন্তা।
রাত থেকে কখনও ঝমাঝম। কখনও টিপটিপ। কলকাতা স্নান করছে অঝোর ধারায়। আনাচে কানাচে বৃষ্টির ভাল লাগা। কিন্তু এই বর্ষা কারও কারও চোখ ভেজায়। নাগাড়ে বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা ফুটপাথে।
advertisement
advertisement
কেউ রিকশ বা ঠেলাগাড়ি চালান, কেউ আবার মুটে। পরিচারিকার কাজ করেন কেউ। ঠিকানা ফুটপাথ। সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাথেই মায়ের আদর। খোলা আকাশের নীচে সংসার। ত্রিপল থাকলেও ছেঁড়া।
বৃষ্টিতে আঁচ নেই উনুনে। নিভন্ত চুল্লিতে চিন্তা ধরায় পেট। শুকোতে দেওয়া কাপড় জামা বৃষ্টিতে ভিজে একসা। অশীতিপর চোখে দুশ্চিন্তা ঘনায় মেঘের মতই।
advertisement
মেঘের ডানা ঝাপটে বৃষ্টি এসেছে। স্বস্তির ফোঁটা কলকাতার গলা ভেজালেও কোথাও কোথাও জমাট বেঁধেছে মন খারাপ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রবল বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা ফুটপাথবাসীদের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement