TRENDING:

Gautam Gambhir: গৌতম গম্ভীরকে খুনের হুমকি! ফের কাশ্মীর যোগ, কাদের কাছ থেকে থ্রেট পেলেন প্রাক্তন ক্রিকেটার?

Last Updated:

জানা গেছে, প্রাক্তন বিজেপি সাংসদ ২২শে এপ্রিল দু’টি হুমকি পেয়েছিলেন৷ দুটিই এসেছিল ইমেলে৷ লেখা ছিল'IKillU' বার্তাটি ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এই গত মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ২৬ জনের৷ সেই ঘা এখনও দগদগে৷ এরই মাঝে বিজেপি নেতা তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে দেওয়া হল খুনের হুমকি৷
News18
News18
advertisement

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে ‘আইএসআইএস কাশ্মীর’ নামে কোনও সংগঠনের কাছ থেকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তার পর পরই অবশ্য বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার দিল্লি পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন: আজ বাড়ি ফেরার কথা ছিল…ফিরছে গুলিতে ঝাঁঝরা দেহ! বেহালার সমীর গুহের স্ত্রী-মেয়েকে ঠাঁই দিয়েছিল কাশ্মীরি গাড়িচালকই

advertisement

রাজিন্দর নগর থানার এসএইচও জানিয়েছেন, হুমকি পাওয়ার পরই এ বিষয়ে এফআইআর দায়ের করেছেন গৌতম গম্ভীর৷

জানা গেছে, প্রাক্তন বিজেপি সাংসদ ২২শে এপ্রিল দু’টি হুমকি পেয়েছিলেন৷ দুটিই এসেছিল ইমেলে৷ লেখা ছিল’IKillU’ বার্তাটি ছিল।

আরও পড়ুন: ‘মিনি সুইৎজারল্যান্ড’ থেকে মৃত্যু উপত্যকা! জানেন ঠিক কোথায় এই বৈসরন ভ্যালি..কেন এখানেই হয়েছে জঙ্গি হামলা?

advertisement

গম্ভীর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দিল্লি পুলিশ বিষয়টি তাঁদের হাতে নেবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে বলে আশা করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

গত মঙ্গলবার দুপুর ২টো ২০ মিনিট নাগাদ বৈসরন ভ্যালিতে একটি দলে ঢোকে৷ পরে জোড়ায় জোড়ায় ছোট ছোট দলে ভাগ হয়ে ৪০০ মিটারে ছড়িয়ে যায়৷ তারপর জঙ্গিরা একে একে প্রত্যেকটা পর্যটকদের গ্রুপের কাছে যায়. নাম, ধর্ম, বাসস্থান জিজ্ঞাসা করে, তারপর জোর করে ছেলেদের আলাদা করা হয়৷ তারপর তাঁদের একে ৪৭ নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Gautam Gambhir: গৌতম গম্ভীরকে খুনের হুমকি! ফের কাশ্মীর যোগ, কাদের কাছ থেকে থ্রেট পেলেন প্রাক্তন ক্রিকেটার?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল