TRENDING:

Road Accident video: বেপরোয়া গাড়ির ধাক্কায় উড়ে গেলেন মহিলা, মাটিতে পড়তেই সব শেষ! দেখুন ভয়ঙ্কর ভিডিও

Last Updated:

Road Accident video: সিসিটিভি ফুটেজে রেকর্ড হল শিউড়ে ওঠার মতো দুর্ঘটনার ভিডিও। ভয়াবহ দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর জেলায় রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে একটি বেপরোয়া গাড়ি প্রবল জোরে ধাক্কা দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সিসিটিভি ফুটেজে রেকর্ড হল শিউড়ে ওঠার মতো দুর্ঘটনার ভিডিও। ভয়াবহ দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর জেলায় রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে একটি বেপরোয়া গাড়ি প্রবল জোরে ধাক্কা দেয়। ওই দুর্ঘটনার জেরে বহু দূরে ছিটকে পড়েন মহিলা।
দুর্ঘটনার মুহূর্ত। Image: X
দুর্ঘটনার মুহূর্ত। Image: X
advertisement

আরও পড়ুন: ১৫০ ডিগ্রি থেকে -৪৫৬ ডিগ্রি কিছুতেই মৃত্যু নেই! ইসরোর নয়া অভিযানে মহাকাশে পাড়ি এই প্রাণীর

দ্রুতগামী গাড়িটি মহিলাকে এমনভাবে ধাক্কা দেয় যে তিনি বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। এই দুর্ঘটনার জেরে তিনি গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়, তখন মহিলা স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে।

advertisement

আরও পড়ুন: আরও ঘনিষ্ঠ দিল্লি-বেজিং! ভারতীয় পণ্যের আমদানি বিপুল বাড়াতে চায় চিন, চিন্তা বাংলাদেশ-পাকিস্তানের?

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় একাধিক গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল। দুর্ঘটনার সময়ে তিনি প্রায় রাস্তা পার হয়েই গিয়েছিলেন। ঠিক সেই সময়ে তখন ডান দিক থেকে আসা একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়। পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করেছে এবং অভিযুক্ত চালকের সন্ধানে অভিযান শুরু করেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Road Accident video: বেপরোয়া গাড়ির ধাক্কায় উড়ে গেলেন মহিলা, মাটিতে পড়তেই সব শেষ! দেখুন ভয়ঙ্কর ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল