TRENDING:

Farmers' Protest: দিল্লিতে কৃষক আন্দোলনে ফের অশান্তি, কাঁদানে গ্যাস ছুড়ে প্রতিবাদীদের ছত্রভঙ্গ করার চেষ্টা

Last Updated:

Farmers' Protest: বুধবার সকালে বেশ কয়েকটি ট্র্যাক্টর ইত্যাদি-সহ আন্দোলন শুরু করেন কৃষকরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কৃষক আন্দোলন নিয়ে ফের তীব্র অশান্তি দিল্লি সীমান্তে৷ চলল লাঠি, কাঁদানে গ্যাস৷ আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্গ করতে তীব্র প্রতিরোধ গড়ে পুলিশ৷ যদিও কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রীর তরফ থেকে আবারও পঞ্চমবারের জন্য আলোচনায় ডাকা হয়েছে কৃষকদের৷ অর্জুন মুন্ডা বলেছেন, ‘চতূর্থবারের বৈঠকের পর কেন্দ্রীয় সরকার আপাতত বিদ্রোহী কৃষকদের নিয়ে পঞ্চম সভায় এমএসপি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত৷ আমি সমস্ত কৃষক নেতাদের আলোচনায় ডাকছি ও শান্তি বজায় রাখতে আবেদন জানাচ্ছি৷’
ছবি - এপি
ছবি - এপি
advertisement

বুধবার সকালে বেশ কয়েকটি ট্র্যাক্টর ও ইত্যাদি-সহ এ দিনের আন্দোলন শুরু করেন কৃষকরা৷ কৃষক নেতাদের পক্ষ থেকে সরওয়ান সিং পান্ধের বলেন, ‘আমরা ঠিক করেছি, কৃষকদের মধ্যে যুবক-যুবতীরা আর আগে যাবেন না৷ আমাদের নেতারা আগে যাবেন, তাঁরা শান্তিপূর্ণ পথে এগিয়ে যাবেন৷ এই সবই শেষ হবে যদি কেন্দ্রীয় সরকার ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে একটি সিদ্ধান্ত নেয়৷’

advertisement

ও দিকে হরিয়ানা পুলিশের তরফ থেকে বলা হয়েছে, আপাতত শান্তি বজায় রাখতে৷ আন্দোলনের ক্ষেত্রে কোনও বড় অস্ত্র বা অন্য কিছু ব্যবহার যেন না করা হয়৷ এ দিকে আন্দোলনকারীদের তরফ থেকে কোনওরকম খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী৷ তিনি প্রাথমিক ভাবে আলোচনায় ডাকার বেশ কিছুক্ষণ পর বলেন, ‘কোনও তথ্য এখনও কৃষকদের তরফ থেকে এসে পৌঁছয়নি৷ আমরা আবেদন করছি, আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যেতে হবে৷ সরকারও এর একটি স্থায়ী সমাধান চায়৷’

advertisement

আরও পড়ুন: ‘আমাকে যতবার ডাকবে, আমি ততবার আসব’, ইডি দফতরে ঢোকার মুখে বললেন দেব

আরও পড়ুন: বলুন তো, ভারত-বাংলাদেশ ছাড়া আর কোন দেশের সরকারি ভাষা বাংলা? নাম শুনে মাথায় হাত পড়বে আপনার

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

কংগ্রেসের তরফ থেকে সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছে, ‘আমরা এখনই সরাসরি ঘোষণা করছি, কৃষকদের সমস্ত ন্যায্য দাবি এখনই মেনে নেওয়া উচিত৷ আমাদের নির্বাচনী ইস্তাহারেও এই বিষয়টি থাকবে ও আমরা এর নিশ্চয়তা দেব৷ সমস্ত শষ্যকে হয়ত এর আওতায় আনা যাবে না, কিন্তু আবশ্যিক পণ্যগুলিকে অবশ্যই আনা উচিত৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Farmers' Protest: দিল্লিতে কৃষক আন্দোলনে ফের অশান্তি, কাঁদানে গ্যাস ছুড়ে প্রতিবাদীদের ছত্রভঙ্গ করার চেষ্টা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল