advertisement

Dev: ‘আমাকে যতবার ডাকবে, আমি ততবার আসব’, ইডি দফতরে ঢোকার মুখে বললেন দেব

Last Updated:

Dev: দেবের তদন্তে সাহায্যের কথা বারবার করে বলা নিয়ে তিনি বলেন, ‘দেখুন, যে চোর, সে আগে নিজে জানে চোর৷ আমি জানি আমি কী৷ আমার তো লোকানোর কিছু নেই৷’

কলকাতা: দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে উপস্থিত হলেন দেব৷ কথা ছিল বুধবার সকাল ১১ টায় দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেবেন অভিনেতা সাংসদ দেব। সেই মতো দিল্লির সদর দফতরে হাজিরা দেন দেব৷ সেখানে পৌঁছে যান রাত ১০.৪৫ মিনিটে৷ এর আগে, মঙ্গলবার রাতেই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ সেখান থেকে আজকে পৌঁছে যান ইডির দফতরে৷
আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলার তদন্তে দেবকে ডেকে পাঠিয়েছে ইডি। ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছেন তদন্তের স্বার্থে যতবার তাঁকে ডেকে পাঠানো হবে, ততবারই তিনি যাবেন এবং সহযোগিতা করবেন। সেই মতো তিনি হাজির হলেন৷ ইডি দফতরে প্রবেশের আগে তিনি বলেন, ‘আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, আমাকে যতবার ডাকবে, আমি ততবার আসব৷ আমি সবরকম সাহায্য করব৷ তদন্তে যদি কোনও সাহায্য লাগে, আমার সেই সাহায্য করতে কোনও আপত্তি নেই৷’
advertisement
advertisement
এর আগে ২২ জুন দিল্লিতে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় দেবকে৷ তিনি এর আগে যখন এই ডাক পাওয়ার কথা শোনেন, তখন তিনি স্পষ্টই জানিয়েছিলেন, তিনি গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় সবরকম সাহায্য করবেন৷ তদন্তকারীদের সবরকম সাহায্য করবেন বলে জানিয়েছিলেন৷ এনামুল হক সম্পর্কে থাকা অভিযোগ নিয়ে তিনি বললেন, ‘দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি এনামুল হককে চিনি না৷’ দেবের তদন্তে সাহায্যের কথা বারবার করে বলা নিয়ে তিনি বলেন, ‘দেখুন, যে চোর, সে আগে নিজে জানে চোর৷ আমি জানি আমি কী৷ আমার তো লোকানোর কিছু নেই৷’
advertisement
রাজ্য রাজনীতি দেবকে নিয়ে তোলপাড় রয়েছে অনেকদিন ধরেই৷ কয়েকদিন আগে একের পর এক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব৷ জল্পনা তৈরি হয়েছিল, কোনও কারণে তিনি আর রাজনীতির ময়দানে থাকতে চাইছেন না৷ কিন্তু তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ারে সঙ্গে কথা বলেন তিনি৷ সেখানে বরফ গলে৷ দেবকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এ বারেও ঘাটাল থেকে প্রার্থী হতে চলেছেন দীপক অধিকারী৷ এই ঘটনাক্রমের পরেই দিল্লিতে ইডিকে তলব করা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dev: ‘আমাকে যতবার ডাকবে, আমি ততবার আসব’, ইডি দফতরে ঢোকার মুখে বললেন দেব
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement