TRENDING:

ভ্যালেন্টাইন্স ডে-র আগে বয়ফ্রেন্ড খুঁজে নিতে হবে সমস্ত ছাত্রীদের! নোটিশ দিল কলেজ

Last Updated:

বলা হয়েছে, সঙ্গে বয়ফ্রেন্ড না নিয়ে এলে একা কোনও ছাত্রী ওই দিন কলেজে ঢোকার অনুমতি পাবেন না । বয়ফ্রেন্ডের সঙ্গে তোলা সাম্প্রতিক ছবিও দেখাতে হবে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগ্রা: সামনেই ভ্যালেন্টাইন্স ডে । আগামী মাসের ১৪ তারিখ হল সেই ভালবাসার দিন । এই দিনটি ঘিরে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে উত্তেজনা থাকে তুঙ্গে । কিন্তু তা বলে বয়ফ্রেন্ড খুঁজে নিতে কলেজের নোটিশ! এমন ঘটনা ঘিরেই তোলপাড় শুরু হয়েছে আগ্রা শহরে ।
advertisement

কারণ ওই নোটিশে স্পষ্ট বলা হয়েছে ১৪ ফেব্রুয়ারির আগে সমস্ত ছাত্রীকে অন্তত একজন করে বয়ফ্রেন্ড খুঁজে নিতেই হবে । নিরাপত্তার খাতিরেই নাকি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কলেজ কর্তৃপক্ষ । সেই ছবি নিমেষের মধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । ঘটনাটি ঘটেছে আগ্রার সেন্ট জন্স কলেজে । এই কলেজের নাম লেখা লেটারহেডে এমন একটি নোটিসের ছবি ভাইরাল হয়েছে । তাতে প্রত্যেক ছাত্রীকে বয়ফ্রেন্ড খোঁজার নির্দেশ দেওয়ার পাশাপাশি এও বলা হয়েছে, সঙ্গে বয়ফ্রেন্ড না নিয়ে এলে একা কোনও ছাত্রী ওই দিন কলেজে ঢোকার অনুমতি পাবেন না । বয়ফ্রেন্ডের সঙ্গে তোলা সাম্প্রতিক ছবিও দেখাতে হবে । ভালবাসা ছড়িয়ে দিন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

তবে এমন নোটিশ জারি করার বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ । গোটাটাই যে ভুয়ো, তাও বলেছেন তাঁরা । এমনকি লেটারহেড এবং তাতে অধ্যাপকের সই, সবটাই জাল করা হয়েছে বলেও কলেজের তরফে জানা গিয়েছে । তবে এমন খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভ্যালেন্টাইন্স ডে-র আগে বয়ফ্রেন্ড খুঁজে নিতে হবে সমস্ত ছাত্রীদের! নোটিশ দিল কলেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল