TRENDING:

Election Commission: ‘১৮,০০০ টাকার মধ্যে মাত্র ৭,০০০ টাকা দেওয়া হয়েছে’! BLO-দের ভাতা প্রসঙ্গে মমতাকে নিশানা নির্বাচন কমিশনের

Last Updated:

Election Commission: মমতার আক্রমণ পাল্টা জবাব দিল কমিশন৷ আইন ভাঙলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারির পাশাপাশি বিএলও-দের ভাতা নিয়েও রাজ্যকে নিশানা কমিশনের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সোমবার দিল্লিতে SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১ ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা৷ এবার মমতার আক্রমণ পাল্টা জবাব দিল কমিশন৷ আইন ভাঙলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারির পাশাপাশি বিএলও-দের ভাতা নিয়েও রাজ্য সরকারকে নিশানা কমিশনের৷
‘১৮,০০০ টাকার মধ্যে মাত্র ৭,০০০ টাকা দেওয়া হয়েছে’! BLO-দের ভাতা প্রসঙ্গে মমতাকে নিশানা নির্বাচন কমিশনের
‘১৮,০০০ টাকার মধ্যে মাত্র ৭,০০০ টাকা দেওয়া হয়েছে’! BLO-দের ভাতা প্রসঙ্গে মমতাকে নিশানা নির্বাচন কমিশনের
advertisement

মুখ্যমন্ত্রীর একাধিক অভিযোগের উত্তর দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷ পাশাপাশি বিএলওদের প্রাপ্য ভাতা মেটানোর প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে পাল্টা আক্রমণ কমিশনের৷ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘বুথ লেভেল অফিসারদের (বিএলও) প্রাপ্য ভাতা অবিলম্বে মেটান৷ বর্তমানে প্রতিটি বিএলও-র জন্য নির্ধারিত ১৮,০০০ টাকার মধ্যে মাত্র ৭,০০০ টাকা দেওয়া হয়েছে৷’’ এসআইআর কাজের সঙ্গে যুক্ত কোনও কর্মীর উপর কোনও ধরনের চাপ, বাধা বা হস্তক্ষেপ কেউই করতে পারবেন না, জানিয়েছে নির্বাচন কমিশন৷

advertisement

আরও পড়ুন: কতদিন ‘বাঁচবেন’? আয়ুর বড় ‘ক্লু’ লুকিয়ে রয়েছে নখেই! নিজে দেখেই বুঝতে পারবেন কীভাবে? জানুন

তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে হুমকি এবং অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও এনেছে নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, টিএমসি বিধায়করা প্রকাশ্যে কমিশনের বিরুদ্ধে, বিশেষ করে সিইসির বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করছেন। হুমকি দিয়েছেন। পাশাপাশি নির্বাচন কর্মকর্তাদেরও হুমকি দেওয়া হচ্ছে। টিএমসি কর্মী ও বিধায়কদের হাতে ইআরও (এসডিও/বিডিও) দফতরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

advertisement

রিটার্নিং অফিসার নিয়োগ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত মাপকাঠি মেনেই (জেনারেল অ‍্যাডমিনিস্ট্রেশনের এসএম/এসডিও/রেভিনিউ ডিভিশনাল অফিসার) রিটার্নিং অফিসার (আরও) নিয়োগের প্রস্তাব পাঠানোর জন্য কমিশন ২০.০১.২০২৬ তারিখে অনুরোধ জানায়। বর্তমানে ৬৭টি বিধানসভা কেন্দ্রে শুধুমাত্র এসডিও/এসডিএম পদমর্যাদার আধিকারিকরা রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন।

আরও পড়ুন: মাঘী পূর্ণিমাতেই মহাশুভ সংযোগ! ১ ফেব্রুয়ারি থেকেই গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে ৫ রাশির, মাসজুড়ে টাকার বৃষ্টি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

ইলেক্টোরাল রোল অবজারভারদের বদলি নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করেই তিনজন ইলেক্টোরাল রোল অবজারভারকে বদলি করেছে। নির্বাচন কমিশন ২৭.০১.২০২৬ তারিখে ওই বদলির আদেশ বাতিল করার অনুরোধ জানায়। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপের খবর পাওয়া যায়নি।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Election Commission: ‘১৮,০০০ টাকার মধ্যে মাত্র ৭,০০০ টাকা দেওয়া হয়েছে’! BLO-দের ভাতা প্রসঙ্গে মমতাকে নিশানা নির্বাচন কমিশনের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল