TRENDING:

ED: পাঁচ রাজ্যের ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল ইডি! নোটিস পাঠানোর ক্ষেত্রে আরও সতর্কতা, 'কেস' মেটাতে হবে নির্দিষ্ট সময়েই

Last Updated:

ED: গুয়াহাটিতে ইডির ত্রৈমাসিক সম্মেলনে সংস্থার আধকারিকদের বিশেষ নির্দেশ দিলেন ইডি অধিকর্তা রাহুল নবীন৷ নির্দেশে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের মোট পাঁচশোটি তদন্তাধীন কেস নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাঁচ রাজ‍্যের বিধানসভা ভোটের আগে সতর্ক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নোটিস পাঠানোর ক্ষেত্রে তড়িঘড়ি নয়। ভেবেচিন্তে, সবদিক খতিয়ে দেখে পাঠাতে হবে জিজ্ঞাসাবাদের নোটিস৷ গুয়াহাটিতে ইডির ত্রৈমাসিক সম্মেলনে সংস্থার আধকারিকদের এই নির্দেশ দিলেন ইডি অধিকর্তা রাহুল নবীনে।
পাঁচ রাজ্যের ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল ইডি! নোটিস পাঠানোর ক্ষেত্রে আরও সতর্কতা, 'কেস' মেটাতে হবে নির্দিষ্ট সময়েই
পাঁচ রাজ্যের ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল ইডি! নোটিস পাঠানোর ক্ষেত্রে আরও সতর্কতা, 'কেস' মেটাতে হবে নির্দিষ্ট সময়েই
advertisement

একইসঙ্গে দীর্ঘদিন ধরে চলা তদন্তও দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন ইডি ডিরেক্টর। নির্দেশে

বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের মোট পাঁচশোটি তদন্তাধীন কেস নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। নতুন কেস এক থেকে দুই বছরের সময়সীমার টার্গেট নিয়ে শেষ করতে হবে।

তদন্তের নিষ্পত্তি করার ক্ষেত্রে দেওয়া হল ‘ডেডলাইন’৷

আরও পড়ুন: ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেকের! ভারতই যে ‘বন্ধু’, বুঝিয়ে দিলেন এক পদক্ষেপেই! কী ঘটল জানেন?

advertisement

ত্রৈমাসিক সম্মেলনে স্বীকার করা হয়েছে, ইডির তদন্তাধীন মামলা দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া সংস্থার ইমেজের জন্য বড় চ্যালেঞ্জ। প্রসঙ্গত, এই ইস্যুকে কাজে লাগিয়ে একাধিক হেভিওয়েট নেতা জামিন পেয়ে গিয়েছেন। সর্বোচ্চ আদালত থেকে শুরু করে একাধিক কোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডিকে।

এক্ষেত্রে যেকোনও কেসে স্থানীয় পুলিশের অসহযোগিতা, নিজেদের আধিকারিকের অভাব, পরিকাঠামোগত সীমাবদ্ধতা ইডির দৈনন্দিন কাজে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: কয়েক ঘণ্টার অপেক্ষা….সোমেই মঙ্গল-শুক্রের মহামিলনে ধনশক্তি রাজযোগ! সোনায় সোহাগা ৪ রাশির কপাল, লাফিয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

প্রসঙ্গত, বঙ্গে আইপ্যাক মামলা ঘিরে হানা দেয় ইডি৷ কয়লা পাচার মামলায় গত মাসের শুরুতেই তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। এরপরই তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রী এবং রাজ্যকে জবাব দেওয়ার জন্য দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

প্রসঙ্গত, এই মামলায় বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার কিছুক্ষণ আগে কেন্দ্রের আইনজীবী আবেদন জানান তাদের তরফে জবাব দিতে কিছু সময় লাগবে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ED: পাঁচ রাজ্যের ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল ইডি! নোটিস পাঠানোর ক্ষেত্রে আরও সতর্কতা, 'কেস' মেটাতে হবে নির্দিষ্ট সময়েই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল