TRENDING:

DMK Congress Alliance: তামিলনাড়ুতে ডিএমকে- কংগ্রেস আসন রফা চূড়ান্ত, জোট সঙ্গীকে কটি আসন ছাড়লেন স্ট্যালিন?

Last Updated:

পশ্চিমবঙ্গ, অসম, কেরল, পুদুচেরির সঙ্গে কয়েকদিনের মধ্যে তামিলনাড়ুতেও ভোট ঘোষণা হওয়ার কথা৷ তার অনেক আগেই আসন রফা চূড়ান্ত করে স্বস্তিতে থাকল রাজ্যের শাসক জোট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তামিলনাড়ুতে কংগ্রেস-ডিএমকে আসন রফা চূড়ান্ত হয়ে গেল৷ রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে কংগ্রেসকে ২৮টি আসন ছাড়ল ডিএমকে৷ পাশাপাশি, রাজ্যের একটি রাজ্যসভার আসনও কংগ্রেসকে ছেড়ে দিল এম কে স্ট্যালিনের দল৷
তামিলনাড়ুতে ডিএমকে- কংগ্রেস আসন রফা চূড়ান্ত৷
তামিলনাড়ুতে ডিএমকে- কংগ্রেস আসন রফা চূড়ান্ত৷
advertisement

প্রাথমিক ভাবে ডিএমকে-র কাছে ৩০ থেকে ৩৪টি আসনের দাবি জানিয়েছিল কংগ্রেস৷ জট কাটাতে সরাসরি এম কে স্ট্যালিনের সঙ্গে আলোচনায় বসেছিলেন সিনিয়র কংগ্রেস নেতা পি চিদম্বরম৷ এর পরই জট ছাড়ায়৷ এ দিন চেন্নাইয়ে ডিএমকে-র সদর দফতরে এম কে স্ট্যালিনের সঙ্গে আরও একপ্রস্ত আলোচনায় বসেছিলেন তামিলনাড়ুর ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা গিরিশ ছোদনকর, রাজ্যের কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুনথগাই৷ সেই আলোচনাতেই আসন রফা চূড়ান্ত হয়৷

advertisement

বৈঠকের পর তামিলনাড়ুর কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুনথগাই আসন রফা নিয়ে স্বস্তি প্রকাশ করেন৷ তিনি জানান, যে শর্তে আসন রফা হয়েছে তাতে তাঁরা খুশি৷

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে কংগ্রেসকে ২৫টি আসন ছেড়েছিল ডিএমকে৷ ২৫টি আসনে লড়ে ১৮টিতে জয় পেয়েছিল কংগ্রেস৷ অন্যদিকে ১৮৮টি আসনে লড়়ে ১৩৩টিতে জয়ী হয়েছিল ডিএমকে৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে রাজ্যে জোট বেঁধে লড়ে সাফল্য পেয়েছে ডিএমকে, কংগ্রেস জোট৷ এবারের নির্বাচনে ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ তাদের সামনে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ময়নার এক যুবক আটকে কুয়েতে, প্রশাসনের কাছে কাতর আবেদন মায়ের! কবে ফিরবে ছেলে?
আরও দেখুন

একের পর এক রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর আগামী নির্বাচনগুলিতে ভাল ফল করতে মরিয়া কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ সেই তৎপরতাও চোখে পড়ছে৷ ইতিমধ্যে অসমে প্রথম দফায় ৪২টি আসনে প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে কংগ্রেস৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
DMK Congress Alliance: তামিলনাড়ুতে ডিএমকে- কংগ্রেস আসন রফা চূড়ান্ত, জোট সঙ্গীকে কটি আসন ছাড়লেন স্ট্যালিন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল