TRENDING:

Agnipath agitation in Bihar: জ্বলছে বিহার, উপমুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলা! নিশানায় বিজেপি নেতাদের ঘর বাড়ি

Last Updated:

শুধু রেণু দেবী নন, বেতিয়ায় বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়ালের বাড়িতেও হামলা চালানো হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভে অগ্নিগর্ভ বিহার৷ ভাঙচুরের পাশাপাশি আগুন লাগানো হয়েছে একাধিক স্টেশন, ট্রেনে৷ এবার বিক্ষোভকারীরা নিশানা করছে বিজেপি নেতাদের৷ এমন কি, বেতিয়ায় বিহারের উপমুখ্যমন্ত্রী রেণুদেবীর বাড়িতেও হামলা হয়েছে৷
বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে শয়ে শয়ে বিক্ষোভকারীর ভিড়৷
বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে শয়ে শয়ে বিক্ষোভকারীর ভিড়৷
advertisement

এ দিন বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে জমা হয়ে যায় কয়েকশো বিক্ষোভকারী৷ বাড়ি লক্ষ্য করে চলে পাথর বৃষ্টি৷ বিক্ষোভকারীদের হাতে ছিল লাঠি, বাঁশ৷ হামলায় উপমুখ্যমন্ত্রীর বাড়ির জানলার কাঁচ ভেঙেছে৷

আরও পড়ুন: অগ্নিপথে বিহারে আগুন, মুম্বাই মেলে হামলা! বাতিল- দেরিতে চলছে রাজ্যের এই ট্রেনগুলি

ঘটনাস্থলে গিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করে পুলিশ৷ উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী এবং বাড়ির ভাড়াটেদের অভিযোগ, গেটের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল বিক্ষোভকারীরা৷ বাড়ির বাসিন্দাদের গুরুতর অভিযোগ, বিক্ষোভকারীরা জড়ো হচ্ছে দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলেও অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷

advertisement

আরও পড়ুন: মিত্রদের আওয়াজ ছাড়া শুনতেই পান না, অগ্নিপথ বিতর্কে মোদিকে কটাক্ষ রাহুলের

তবে উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর ছেলে জানিয়েছেন, ঘটনার সময় তাঁর মা পটনায় ছিলেন৷ সংবাদসংস্থার কাছে রেণু দেবীর ছেলের আরও দাবি, হামলায় তাঁদের বাড়ির যথেষ্ট ক্ষতি হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দরজায় দরজায় ঘোরা পুরুলিয়ার চিত্রকরদের জীবনে ম্যাজিক! নতুন আইডিয়ার জাদুতে লক্ষ্মীলাভ
আরও দেখুন

শুধু রেণু দেবী নন, বেতিয়ায় বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়ালের বাড়িতেও হামলা চালানো হয়েছে৷ গেট ভেঙে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ বিক্ষোভকারীদের আটকাতে গিয়ে এক পুলিশকর্মীও আহত হন৷ বেতিয়া রেল স্টেশনেও ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা৷ বিহারের রাজ্য বিজেপি-র সভাপতি সঞ্জয় আগরওয়ালের গুরুতর অভিযোগ, পেট্রোল এবং ডিজেল ছুড়ে তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল বিক্ষোভকারীরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Agnipath agitation in Bihar: জ্বলছে বিহার, উপমুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলা! নিশানায় বিজেপি নেতাদের ঘর বাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল