TRENDING:

Delhi News: মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত! ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও চার মেয়ের লাশ

Last Updated:

Delhi News: মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত! ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হল বাবা ও চার মেয়ের লাশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লির বসন্তকুঞ্জে ভয়ঙ্কর ঘটনা। একই ঘরে পাওয়া গেল বাবা ও মেয়েদের লাশ। তদন্ত করতে গিয়ে পুলিশের অনুমান, একটো গোটা পরিবার আত্মহত্যা করেছে৷ পিছনে কোন কারণ সেটা এখনও অজানা৷
মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত! ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও চার মেয়ের লাশ
মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত! ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও চার মেয়ের লাশ
advertisement

ঘটনাটি ঠিক কী? জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে হঠাৎই ফ্ল্যাটে প্রবল দুর্গন্ধ ছড়ায়৷ কোথা থেকে সেই গন্ধ আসছে প্রথমে বুঝতে পারেননি ফ্ল্যাটের বাকি সদস্যরা৷ এরপর এই পরিবার যে ঘরটিতে থাকে, সেখানে গিয়ে দরজায় বারবার ধাক্কা দিলেও কেউ দরজা খোলেনি৷ তখনই সন্দেহ হয় ফ্ল্যাটের বাসিন্দাদের৷

আরও পড়ুন : দিনে দুপুরে ভয়ঙ্কর ডাকাতি, ফিল্মি কায়দায় আড়াই কেজি সোনা হাতিয়ে পালালো দুষ্কৃতিরা!

advertisement

দেরি না করে তারা দ্রুত পুলিশে খবর দেয়৷ লোকাল থানা থেকে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হন পুলিশ অফিসাররা৷ তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন পাঁচটি লাশ ঘরে পরে রয়েছে৷ বাবা এবং তাঁর চার মেয়ে৷ পুলিশের তরফে জানানো হয়েছে, কারও শরীরেই কোনও আঘাতের চিহ্ন ছিল না৷ তবে মৃতদেহগুলির পাশে তিন প্যাকেট বিষ, গ্লাস ও চামচ পাওয়া গিয়েছে৷

advertisement

কে সেই ব্যক্তি? জানা গিয়েছে বাবার নাম হীরালাল শর্মা৷ তাঁর বয়স ৪৬৷ পেশায় তিনি কাঠমিস্ত্রীর কাজ করতেন৷ তার চার মেয়ে নীতু, নিক্কি, নীরু, নীধি৷ প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২৬ এর মধ্যে৷ জানা গিয়েছে, এদের মধ্যে দুজন প্রতিবন্ধী ছিল৷ পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, হীরালালের স্ত্রী কয়েক বছর আগেই মারা গিয়েছে৷ তাঁর ক্যানসার হয়েছিল৷

advertisement

আরও পড়ুন : স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক, ১৭ জন পড়ুয়াকে টিসি! জানতেই পারল না প্রিন্সিপাল

কী কারণে এমন চরম সিদ্ধান্ত? ফ্ল্যাটের বাসিন্দারা মনে করছেন, প্রবল হতাশায় ভুগছিলেন হীরালাল৷ একা রোজগেরে হওয়ায় সংসার চালাতে হীমশিম খেতে হচ্ছিল তাকে৷ আর থাকতে না পেরেই হয়তো চরম সিদ্ধান্ত নিয়েছে সে৷

পুলিশের তরফে জানানো হয়েছে, “ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল৷ সেটা এতটাই শক্ত ছিল ধাক্কা মেরেও খোলা যাচ্ছিল না৷ ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়৷ তারপর দরজা ভেঙে ঢুকি আমরা৷ ওখানে দুটো ঘর রয়েছে৷ একটি ঘরে বাবার মৃতদেহ পাওয়া গিয়েছে, দ্বিতীয় ঘরটিতে মেয়েদের মৃতদেহ পাওয়া গিয়েছে৷”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

ফ্ল্যাটের বাকি বাসিন্দারা জানিয়েছেন, এই পরিবারকে শেষ দেখা গিয়েছে ২৪ সেপ্টেম্বর৷ পুলিশের ধারণা, সেদিন বা তার পরের দিনই ঘটনাটি ঘটেছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi News: মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত! ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও চার মেয়ের লাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল