TRENDING:

CJI Surya Kant on Mamata Banerjee: সুপ্রিম কোর্টে মমতার সওয়াল নিয়ে আপত্তি হিন্দু মহাসভার প্রাক্তন কর্তার, কী বললেন প্রধান বিচারপতি? শুনানিতে ভার্চুয়ালি হাজির মমতাও

Last Updated:

সোমবারের শুনানিতেও ভার্চুয়ালি হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন এক্তিয়ারে সুপ্রিম কোর্টে এসে সওয়াল করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে৷ যদিও সেই আপত্তি উড়িয়ে দিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দিলেন, শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীর আইনি সওয়ালে কোনও সমস্যা নেই৷ সব কিছুর রাজনীতিকরণ না করার জন্যও পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি৷
সুপ্রিম কোর্টে মমতার সওয়াল নিয়ে আপত্তি জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷
সুপ্রিম কোর্টে মমতার সওয়াল নিয়ে আপত্তি জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷
advertisement

গত বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন ফের শীর্ষ আদালতে সেই মামলার শুনানি ছিল৷ এ দিন সেই শুনানি চলাকালীনই মুখ্যমন্ত্রীর সওয়াল নিয়ে আপত্তি তোলেন ওঠে৷  সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিরা প্রকাশ‍্যে হুমকি দিচ্ছেন। সবাইকে ফর্ম ৭ পুড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে৷ সংবিধান সব রাজ‍্যের জন‍্য এক সেটা একটু দেখুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব‍্যবস্থা করুন।’

advertisement

এরই মাঝে হিন্দু মহাসভার প্রাক্তন সহ সভাপতি সতীশকুমার আগরওয়ালের দায়ের করা মামলায় তাঁর আইনজীবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সুপ্রিম কোর্টে এসে সওয়াল করলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়৷ ওই আইনজীবী বলেন, ‘মুখ্যমন্ত্রী কী করে এখানে সওয়াল করেন?’

যদিও সেই আপত্তি উড়িয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘মুখ্যমন্ত্রী কেন আসতে পারবেন না? দয়া করে সব কিছুকে রাজনীতিকরণ করবেন না।’

advertisement

এ দিন সশীরের শীর্ষ আদালতে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি শুনানিতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী৷ যদিও এ দিন কোনও সওয়াল করেননি তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার অন্যতম প্রাচীন আটচালা মন্দির, জড়িয়ে রয়েছে কৃষ্ণচন্দ্র রায় ও তার পিতার স্মৃতি
আরও দেখুন

এসআইআর মামলায় এ দিন একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে কার্যত সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট মাইক্রো অবজারভারদের ক্ষমতা খর্ব করেছে৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে মাইক্রো অবজারভাররা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না৷ তাঁরা ইআরও-দের শুধুমাত্র এই প্রক্রিয়ায় সাহায্য করবেন৷ একই সঙ্গে অবশ্য শীর্ষ আদালত জানিয়েছে, তারা কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না৷ বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও এক সপ্তাহ বাড়িয়েছে শীর্ষ আদালত৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
CJI Surya Kant on Mamata Banerjee: সুপ্রিম কোর্টে মমতার সওয়াল নিয়ে আপত্তি হিন্দু মহাসভার প্রাক্তন কর্তার, কী বললেন প্রধান বিচারপতি? শুনানিতে ভার্চুয়ালি হাজির মমতাও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল