TRENDING:

২০ লাখ টাকার সোনার গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন অটোচালক, পুরস্কৃত করল পুলিশ

Last Updated:

হাতে সোনার গয়না ভর্তি ব্যাগ পেয়েও তা বিনা শর্তে ফিরিয়ে দিলেন নির্লোভ অটোচালক সারাভানা কুমার ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: মিথ্যাচারের ইচ্ছা থাকলে তার পন্থা খুঁজে পেতে বেশি বেগ পেতে হয় না । কিন্তু সততার বিকল্প শুধুমাত্র সসতাই । সে কথা আরও একবার প্রমাণ করে দিলেন চেন্নাইয়ের এক দরিদ্র অটোচালক । হাতে সোনার গয়না ভর্তি ব্যাগ পেয়েও তা বিনা শর্তে ফিরিয়ে দিলেন নির্লোভ অটোচালক সারাভানা কুমার ।
advertisement

ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের ক্রোমিপেত এলাকায় । মেয়ের বিয়ের গয়না সারাভানার অটোয় ফেলে এসেছিলেন এক ব্যক্তি । ব্যাগ-সহ প্রায় ২০ লাখ টাকার গয়না ফিরিয়ে দিলেন সারাভানা । পুলিশ সূত্রে খবর, পল ব্রাইট নামের ওই ব্যবসায়ী ক্রোমিপেত এলাকার বাসিন্দা । গত বুধবার তাঁর মেয়ের বিযে ছিল স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে । বিয়ে শেষে সেখান থেকে মেয়ের বিয়ের কিছু গয়না একটি ব্যাগে করে নিয়ে বাড়িতে ফিরছিলেন পল । গোটা রাস্তাটাই ফোনে কথা বলতে বলতে আসছিলেন তিনি । নামার সময় ভুলবশত গয়নার ব্যাগটি অটোতে রেখেই নেমে যান তিনি । অটোচালককে ভাড়া মিটিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ।

advertisement

এর কিছুক্ষণের মধ্যেই সারাভানা তাঁর অটোতে ওই ব্যাগটি দেখতে পান । ব্যাগের ভিতরে গয়না দেখে বুঝতে পারেন ওই ব্যক্তি ভুল করে কত বড় অঘটন ঘটিয়ে ফেলেছেন । সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির খোঁজে ওই এলাকায় ফিরে আসেন সারাভানা । কিন্তু পলের মোবাইল নম্বর তাঁর কাছে ছিল না, পলের বাড়ির ঠিকানাও তাঁর অজানা । ফলে পল’কে খুঁজে পাননি সারাভানা । অন্যদিকে, গয়নার ব্যাগ হারিয়ে কান্নার রোল পড়ে যায় বিয়েবাড়িতে । সঙ্গে সঙ্গেই ক্রোমিপেত থানায় একটি মিসিং ডায়রি করেন তাঁরা । কিন্তু অটোর নং পুলিশকে বলতে ব্যর্থ হন পল ।

advertisement

এরপরেই গয়নার ব্যাগের খোঁজে তল্লাশিতে নামে পুলিশ । যে রাস্তা দিয়ে পল বাড়ি ফিরেছেন তাঁর সিসিটিভি ফুটেজ জোগাড় করা হয় । অটোর নম্বর পাওয়া যায় । দেখা যায়, অটোটি সারাভানার বোনের নামে রেজিস্ট্রেশন করা রয়েছে । কিন্তু পুলিশ সারাভানার কাছে পৌঁছনোর আগেই গয়নার ব্যাগ সমেত থানায় এসে উপস্থিত হন ওই অটোচালক । সমস্ত গয়না নিজের হাতে পল’কে ফিরিয়ে দেন তিনি । আবেগে, কান্নায় ভেঙে পড়েন পল ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

পুলিশের তরফে ওই সততার জন্য পুরস্কৃত করা হয় সারাভানা কুমারকে ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
২০ লাখ টাকার সোনার গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন অটোচালক, পুরস্কৃত করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল