TRENDING:

দিল্লি হিংসায় চার্জশিট, ইচ্ছাকৃতভাবে উস্কেছিল তাহির হুসেন, আইবি আধিকারিক অঙ্কিত শর্মাকে ৫১ বার ছুরি মারা হয়েছিল

Last Updated:

কীভাবে ছড়ানো হয়েছিল নক্কারজনক সাম্প্রদায়িক হিংসা পুলিশ তার চার্জশিট দিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লি হিংসার ঘটনায় পুলিশ বুধবার আদালতে নিজেদের চার্জশিট পেশ করেছে ৷ এই চার্জশিট অনুযায়ী , ‘অভিযুক্ত তাহির হুসেন ২৪ ও ২৫ ফেব্রুয়ারি নিজের বাড়ি ও চাঁদবাগ পুলিয়া -র মসজিদ থেকে এই ভিড়কে নেতৃত্ব দিয়েছিল ৷ পাশাপাশি এটাকে সাম্প্রদায়িক রঙ দিয়েছে ৷ ’পুলিশ জানিয়েছে আইবি -র আধিকারিক অঙ্কিত শর্মার পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তাঁকে ৫১ বার ছুরি মারা হয়েছিল ৷ তাহির হুসেনের বাড়ির কিছু দূরের নর্দমায় পড়ে ছিল তাঁর রক্তাক্ত মৃতদেহ ৷
advertisement

চার্জশিট অনুযায়ী তাহির হুসেন হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের উস্কে ছিল ৷ সে বলেছিল হিন্দুরা ইতিমধ্যেই কিছু মুসলিমকে মেরে দিয়েছে ৷ সে আরও বলেছিল শেরপুর চৌকে তাদের দোকানেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তাই কোনও হিন্দুকে ছাড়া যাবে না ৷ তার উস্কানিতে মুসলমানরা ২৪ ও ২৫ তারিখ নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আক্রমণ শুরু করে ৷ তারা পেট্রোল বোমা ছুঁড়তে শুরু করে, দোকানে আগুন লাগিয়ে দেয় ৷ পাশাপাশি হিন্দুদের দেখে পাথর ছুঁড়তে শুরু করে ৷

advertisement

পুলিশের দেওয়া চার্জশিটে আরও জানানো হয়েছে , আম আদমি পার্টির পদাধিকারি তাহির হুসেনের লক লোকেশন ট্র্যাক করা হয়েছে, সেখানে দেখা গেছে জামা মসজিদ, ও উত্তর পূর্ব দিল্লি-র মুঙ্গানগরে পাওয়া গেছে ৷ তারা জানিয়েছে এর থেকেই তাহির হুসেনের উদ্দেশ্য বোঝা গেছে ৷ মুঙ্গানগর ২৫ ফেব্রুয়ারি আইবি আধিকারিক অঙ্কিত শর্মার বর্বরভাবে হত্যা করা হয়েছে৷ এরপর এই এলাকায় দেদার লুঠপাঠ শুরু হয় ৷ হিন্দুদের ওপর শুরু হয় অত্যাচার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

নিজের পরিবারকে মুস্তাফাবাদ পাঠিয়ে দিয়ে নিজে বাড়িতে ছিল তাহির হুসেন ৷ জানা গেছে শর্মাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে অসংখ্যবার ছুরি মেরে তাঁকে নালায় ফেলে দেওয়া হয় ৷ ফেব্রুয়ারি মাসে দিল্লি হিংসার অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে তাহির হুসেন ৷ এই সময়ে নিজের পরিবারকে নিজেদের পৈতৃক বাড়িতে পাঠিয়ে দিয়ে তাহির দিল্লিতে থেকে হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের সংঘবদ্ধ করে তাদের উস্কেছিল ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি হিংসায় চার্জশিট, ইচ্ছাকৃতভাবে উস্কেছিল তাহির হুসেন, আইবি আধিকারিক অঙ্কিত শর্মাকে ৫১ বার ছুরি মারা হয়েছিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল