TRENDING:

সিবিআই বনাম সিবিআই তরজায়, সংবাদ শিরোনামে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, নয়া সংযোজন 'গুপ্তচরবৃত্তি'

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Special Report : Anil Rai
advertisement

#নয়াদিল্লি:    দেশজুড়ে চলছে একটাই চর্চা ৷ সিবিআই বনাম সিবিআইয়ের তরজায় নতুন নতুন তথ্য উঠে আসছে ৷ প্রকাশ্য গৃহযুদ্ধ থামাতে কখনও আসরে নেমেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আবার কখনও প্রকাশ জাভাড়েকর। বাড়ছে কেন্দ্র বনাম বিরোধী চাপানউতোর ।

কোনও এক অজ্ঞাত কারণে ছুটিতে পাঠানো হয়েছে সিবিআইয়ের ডিরেক্টর অলোক ভার্মাকে ৷ ছুটিতে পাঠানো হয়েছে সিবিআই কর্তা রাকেশ আস্থানাকেও ৷ অলোক ভার্মার স্থলাভিষিক্ত করা হয়েছে নাগেশ্বর রাওকে ৷

advertisement

গতকালই সিবিআইয়ের তল্লাশি চলেছে অলোক বর্মার বাসভবনে ৷ রাকেশ আস্থানাকেও বিরুদ্ধে উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ ৷ কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার বেনিয়মে গত কয়েকদিন তোলপাড় হয়েছে দেশের রাজনীতি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

আজ এর প্রতিবাদে দিল্লি, লখনউয়ে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে ৷ প্রতীকী গ্রেফতার হয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও ৷ চলছে আন্দোলন পাল্টা আন্দোলনের রূপরেখা নির্ধারণের কার্যকলাপ ৷ শীর্ষ আদালতের রোষের মুখে পড়েছে সিবিআই ৷ এমতাবস্থায় এই দ্বন্দ্ব আর কেবলমাত্র সিবিআই -এর অন্দরমহলে সীমাবদ্ধ নেই , এটি জাতীয় রাজনীতির সমান্তরাল হয়েই দাঁড়িয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সিবিআই বনাম সিবিআই তরজায়, সংবাদ শিরোনামে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, নয়া সংযোজন 'গুপ্তচরবৃত্তি'