TRENDING:

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের বাড়িতে CBI তল্লাশি

Last Updated:

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তিকের বাড়িতে CBI হানা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির বাড়িতে CBI হানা ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার সকালেই চিদম্বরম ও তাঁর ছেলের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের একটি দল ৷ শুধু চিদম্বরমের বাসগৃহই নয়, আরও ১৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে CBI-এর বিশেষ দল ৷ দিল্লি থেকে চেন্নাই একাধিক জায়গায় CBI হানা ৷
advertisement

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে ২০০৭-০৮ সালে INX মিডিয়াকে বিদেশে বিনিয়োগের ছাড়পত্র ও অবৈধভাবে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ একইসঙ্গে বাবার ক্ষমতার সাহায্যে FIPB ছাড়পত্র পাইয়ে দেওয়ার জন্য কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ৯০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ৷

উল্লেখ্য, এই INX মিডিয়ার অধিকর্তা পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ যারা শিনা বোরা খুনে অভিযুক্ত ৷

advertisement

সোমবার পিটার-ইন্দ্রাণী-কার্তির বিরুদ্ধে INX মিডিয়ার দায়ের করা FIR-র ভিত্তিতেই এদিন পি.চিদম্বরমের চেন্নাইয়ের বাড়িতে এবং কার্তি চিদম্বরমের করাইকুদির বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

CBI হানা নিয়ে কেন্দ্রকে তোপ চিদম্বরমের

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এই অভিযোগ অস্বীকার করে বিবৃতি জারি করে পি চিদম্বরম বলেন, ‘আমার বিরুদ্ধে এরকম কোনও অভিযোগই নেই ৷ এইভাবে সিবিআই-কে লেলিয়ে দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করার প্রচেষ্টা সরকারের ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের বাড়িতে CBI তল্লাশি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল