TRENDING:

Budget Session 2026: ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব! এবার বড় সিদ্ধান্ত নিল তৃণমূল, ৯-১১ মার্চ হুইপ জারি বিজেপি-কংগ্রেসের

Last Updated:

আগামী ৯ থেকে ১১ মার্চ লোকসভায় উপস্থিত থাকতে সব সাংসদদের, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে হুইপ জারি করেছে বিজেপি কংগ্রেসের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আগামী সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। ওই দিন লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস-সহ বিরোধীদের একাংশের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও প্রয়োজনে ভোটাভুটি হওয়ার কথা। তাই আগামী ৯-১১ মার্চ সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে ইতিমধ্যেই হুইপ জারি করল বিজেপি ও কংগ্রেস। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস সাংসদেরা স্পিকারের বিরুদ্ধে ভোট দেবেন। দলীয় স্তরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পিকার ওম বিড়লা
স্পিকার ওম বিড়লা
advertisement

প্রসঙ্গত, বাজেট অধিবেশের গোড়া থেকেই স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে সরব হয়েছিলেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদের একাংশ। পরে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস।

আরও পড়ুন: পাইকপাড়ায় সাত সকালে হঠাৎ বিস্ফোরণ! বন্ধ ক্লাবঘরের পাশে ছড়িয়ে তাজা বোমা, উড়ল টিনের চাল

স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সেই সময় সই করেনি তৃণমূল কংগ্রেস। কিন্তু কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ চত্বরে দাঁড়িয়ে দলীয় অবস্থান স্পষ্ট করেছিলেন, জানিয়েছিলেন, কেন তাঁরা তড়িঘড়ি অনাস্থা প্রস্তাব আনার পক্ষে নন। কিন্তু এবার তৃণমূল সূত্রের খবর, চেয়ারপার্সনের নির্দেশে, ভোটাভুটিতে অংশগ্রহণ করে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিতে চলেছেন তৃণমূল সাংসদেরা।

advertisement

প্রসঙ্গত, বাজেট অধিবেশনে, বিরোধী দলনেতাকে বলতে না দেওয়া, বিজেপি সাংসদদের ব‍্যপারে পক্ষপাতমূলক আচরণ এবং ৮ বিরোধী সাংসদকে সাসপেন্ড করার বিরোধিতা করেই এই অনাস্থা প্রস্তাব আনা হয়।

গত ১১ ফেব্রুয়ারি, কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানিয়েছিলেন, সংবিধানের ৯৪সি ধারার অধীনে স্পিকার পদ থেকে অপসারণের জন্য ওম বিড়লার বিরুদ্ধে একটি নোটিস জমা দিয়েছেন তাঁরা৷ লোকসভার মহাসচিবের কাছে নোটিসটি জমা দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের ‘ক’টা বাংলাদেশি? ক’টা রোহিঙ্গা?,’ তালিকা প্রকাশ করার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

গগৈ সেই সময় জানিয়েছিলেন, ‘‘বিকাল ১.১৪ মিনিটে আমরা ৯৪(সি) ধারা অনুযায়ী স্পিকার ওম বিড়লার অপসারণের দাবিতে অনাস্থা প্রস্তাব পেশ করেছি। উদ্বেগের বিষয় হল, এলওপি (বিরোধীদলীয় নেতা, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী) কে (সংসদে) বহুবার কথা বলতে দেওয়া হয়নি। অনেক বিরোধী দলই এই উদ্বেগ প্রকাশ করেছে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রতিকূলতাকে দূরে সরিয়ে আজ বহু মেয়ের অনুপ্রেরণা পুরুলিয়ার নীলিমা, গর্বিত পরিবার!
আরও দেখুন

সংবিধানের ৯৪(সি) অনুচ্ছেদ লোকসভার স্পিকার বা ডেপুটি স্পিকারকে অপসারণের অনুমতি দেয়। এতে বলা হয়েছে যে, নিম্নকক্ষের তৎকালীন সকল সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হওয়া একটি প্রস্তাবের মাধ্যমে স্পিকার পদ থেকে অপসারণ করা যেতে পারে৷ তবে প্রস্তাবটি উত্থাপনের আগে ১৪ দিনের নোটিস প্রয়োজন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Budget Session 2026: ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব! এবার বড় সিদ্ধান্ত নিল তৃণমূল, ৯-১১ মার্চ হুইপ জারি বিজেপি-কংগ্রেসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল