TRENDING:

Akash Anand: ভাইপোর হাতেই দলের রাশ, উত্তরাধিকারী ঘোষণা বিএসপি নেত্রী মায়াবতীর! কে এই আকাশ আনন্দ?

Last Updated:

২০১৯ সালের জানুয়ারি মাসে প্রথমবার দলে আকাশের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছিলেন বিএসপি নেত্রী মায়াবতী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: নিজের রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে ২৮ বছর বয়সি ভাইপো আকাশ আনন্দের নাম ঘোষণা করলেন বিএসপি নেত্রী মায়াবতী৷ গত বছর থেকেই রাজস্থানে দলের দায়িত্বে ছিলেন আকাশ৷
মায়াবতীর সঙ্গে আকাশ আনন্দ৷
মায়াবতীর সঙ্গে আকাশ আনন্দ৷
advertisement

বিএসপি-র বিভিন্ন কর্মসূচিতে আকাশকে অনেক বারই দেখা গিয়েছে৷ সর্বভারতীয় ক্ষেত্রে বিএসপির কো-অর্ডিনেটর পদেও ছিলেন আকাশ৷

লোকসভা নির্বাচনের আগে গত বেশ কিছু দিন ধরেই দলের অন্দরে আকাশের প্রভাব বাড়ছিল৷ গত অগাস্ট মাসে লখনউতে বিএসপির রাজ্য স্তরের বৈঠকে আকাশের উপস্থিতির পরই সেটা স্পষ্ট হয়৷ আকাশকে যে সামনে নিয়ে আসার চেষ্টা শুরু হয়েছে, রাজনৈতিক মহলের কাছে তা পরিষ্কার হয়ে যায়৷ লোকসভা নির্বাচনের আগে দলের প্রস্তুতি কী অবস্থায় রয়েছে, তা বুঝতেই ওই বৈঠক ডেকেছিলেন বিএসপি নেত্রী মায়াবতী৷

advertisement

ওই মাসেই উত্তর প্রদেশে আকাশ দলের হয়ে ১৪ দিন ধরে সর্বজন হিতায়, সর্বজন সুখায় সর্বজন সঙ্কল্প যাত্রার নেতৃত্ব দেন৷

আরও পড়ুন: ‘একটা বাড়িতে পাঁচটা বউ থাকলে…’, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার! জেনে রাখুন…

২০১৯ সালের জানুয়ারি মাসে প্রথমবার দলে আকাশের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছিলেন বিএসপি নেত্রী মায়াবতী৷ সেই সময় অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা স্বজনপোষণের অভিযোগ খারিজ করে দিয়েছিলেন মায়াবতী৷ দাবি করেছিলেন, দলের সহ সভাপতির পদ নিতে অস্বীকার করেছেন আকাশ৷

advertisement

২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন মায়াবতীর প্রচারের উপরে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করার পর প্রথম বার রাজনৈতিক সভায় বক্তব্য রাখেন আকাশ৷ সেই সময় সমাজবাদী পার্টি-বিএসপি-রাষ্ট্রীয় লোক দলের জোটের হয়ে প্রচার করেছিলেন তিনি৷

২৮ বছর বয়সি আকাশ মায়াবতীর ভাই তথা বিএসপির সহ সভাপতি আনন্দ কুমারের ছেলে৷ লন্ডনের একটি প্রতিষ্ঠান থেকে এমবিএ ডিগ্রি রয়েছে তাঁর৷ ২০১৭ সাল থেকেই অবশ্য দলের বিভিন্ন কর্মসূচিতে মায়াবতীর সঙ্গে দেখা যেত আকাশকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সামনে দাঁড়িয়ে দেখলে গায়ে কাঁটা দেবে! গৌড়ের বুকে রহস্যময় দুই স্তম্ভে লুকিয়ে একাধিক ইতিহাস! আজও তুলে ধরে পুরনো গল্প
আরও দেখুন

উত্তর প্রদেশে এই মুহূর্তে যথেষ্টই কোণঠাসা বিএসপি৷ একসময়ে উত্তর প্রদেশে বিএসপির প্রধান প্রতিপক্ষ সমাজবাদী পার্টির রাশ অনেকদিনই হাতে নিয়েছেন অখিলেশ যাদব৷ এবার আকাশের হাত ধরে বিএসপি লোকসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে পারে কি না, তা অবশ্য সময়ই বলবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Akash Anand: ভাইপোর হাতেই দলের রাশ, উত্তরাধিকারী ঘোষণা বিএসপি নেত্রী মায়াবতীর! কে এই আকাশ আনন্দ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল