TRENDING:

Tripura Politics| BJP| নজরে  ভোট, ত্রিপুরায় রেশন দোকানের লাইসেন্স মহিলাদের হাতে!

Last Updated:

Tripura Politics| BJP| তৃণমূলকে নকল করছে, কটাক্ষ জোড়া ফুল শিবিরের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা:  ত্রিপুরায় তৃণমূলের (Tripura Politics)  মহিলা ভোটের মোকাবিলায় এবার নয়া স্ট্র‍্যাটেজি  বিজেপির (BJP)। বিপ্লব দেবের সরকার রাজ্যের ৪০৮টি রেশন দোকানের লাইসেন্স তুলে দিচ্ছে মহিলাদের হাতে। ইতিমধ্যেই ত্রিপুরার খাদ্য দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই সিদ্ধান্তের কথা প্রশাসনিক স্তরে জানিয়ে দিয়েছেন। বিপ্লব দেবের এই চাল আসলে ভোটের দিকে লক্ষ্য রেখেই বলে মত বিজেপি বিরোধী রাজনৈতিক দলের।
advertisement

তৃণমূলের বক্তব্য, বাংলার ভোটে মহিলাদের বিপুল জন সমর্থন পেয়েছেন মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। ত্রিপুরার ভোটেও সেই ধারা অটুট রাখতে এখন থেকে সচেষ্ট হয়ে উঠেছে তৃণমূল নেতৃত্ব। আর তাই নারী শক্তির উপর জোর দিয়ে এই সিদ্ধান্ত নিচ্ছে বিপ্লব দেবের বিজেপি সরকার। ২০২১ এর বিধানসভা ভোটে বাংলায় তৃণমূলের ভালো ফলের জন্যে এখানকার মহিলা ভোটারদের আস্থা অন্যতম কারণ বলে মনে করছেন রাজনীতিবিদরা। তাঁদের মতে এ রাজ্যে মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকে থাকতেই এই নজিরবিহীন জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস । কারণ, বাংলার ভোটের ৪৯% মহিলা ভোটের সংখ্যাগরিষ্ঠ অংশ এখন মমতারই দিকে।

advertisement

আরও পড়ুন-'প্রিয় অভিষেক...', রাজ্যসভা থেকে ইস্তফার কারণ জানিয়ে চিঠি লিখলেন অর্পিতা ঘোষ

মহিলা ভোটারদের কাছে টানার সেই কৌশল এবার ত্রিপুরাতেও প্রয়োগ করতে চায় তৃণমূল কংগ্রেস । আর সে কারণেই আজ মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়েই বৈঠক করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।এদিন আগরতলার একটি হোটেলে ডাকা হয়েছিল বিশেষ বৈঠক। সেখানেই আলোচনা হয় মহিলা সংগঠনে জোর দেওয়ার প্রসঙ্গে।

advertisement

তৃণমূল নেতৃত্বের পরিকল্পনা, পরিবার পিছু এগোতে হবে সংগঠন বিস্তার করার ক্ষেত্রে।  তাই পরিবারের মহিলাদের সমস্যা বুঝতে হবে। তাদের সংগঠনে ধীরে ধীরে কাছে টানতে হবে। পরিবারের মহিলারা, বাকি সদস্যদের বোঝাবেন। ফলে জন সমর্থন বাড়ানোর জন্যে এভাবেই ত্রিপুরায় এগোবে তৃণমূল কংগ্রেস।

অন্য দিকে, বাংলায় ছাত্রী ও নারীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক স্কিম আছে। সেই স্কিমের সুফল ত্রিপুরার মানুষও পেতে পারেন৷ এই সব স্কিমের সুফল ত্রিপুরার মহিলাদের ঘরে ঘরে গিয়ে বোঝানোর কাজ শুরু করবে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে ছাত্রীদের জন্যে কন্যাশ্রী। মেয়েদের বিয়ের সময়ে রুপশ্রী। এছাড়া ছাত্রীদের সাইকেল দেওয়া  হয়। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন। এছাড়া মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্যে বাংলায় একাধিক প্রকল্প চালু হয়েছে। সেই সব প্রকল্পের সুবিধা এবার ত্রিপুরার মানুষের কাছে পৌছে দেওয়ার জন্যে মহিলাদের নিয়ে বৈঠক করলেন কাকলি ঘোষ দস্তিদার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই চাষেই জমিতে কমছে নুনের ভাগ! সুন্দরবনে  ফলছে কাপাস তুলো
আরও দেখুন

এদিন মহিলাদের জমায়েত দেখে খুশি তৃণমূল নেতৃত্ব। বিশেষ করে পাহাড় অঞ্চল থেকে যে ভাবে মহিলারা এসেছেন তা দেখে খুশি তারা। সাংসদ কাকলি দেবী জানিয়েছেন, বিজেপি সরকার মহিলাদের ওপর অত্যাচার করেছে। বাংলার সুশাসন এই রাজ্যে প্রতিষ্ঠিত হোক, তা চাইছেন এখানকার মানুষ। আর সেই কাজের দায়িত্ব মহিলারাই হাতে তুলে নেবেন।ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দে জানিয়েছেন, মহিলাদের ভোট রাজনীতিতে আনা লক্ষ্য নয়। আমরা ভিশন ডকুমেন্টস মেনেই কাজ করছি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics| BJP| নজরে  ভোট, ত্রিপুরায় রেশন দোকানের লাইসেন্স মহিলাদের হাতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল