TRENDING:

#AmitShahToNews18: সাভারকরকে 'ভারতরত্ন' দেওয়ার বিরোধীরা দেশের আবেগ নিয়ে খেলছে: অমিত শাহ

Last Updated:

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-র নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, বীর সাভারকরকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়া হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যারা বীর সাভারকরকে 'ভারতরত্ন' সম্মান দেওয়ার বিরোধিতা করছে, তারা দেশের আবেগ নিয়ে খেলছে এবং পাপ করছে৷ বীর সাভারকরকে 'ভারত রত্ন' দেওয়ার বিরোধিতা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
advertisement

Network 18-এর এডিটর ইন চিফ রাহুল জোশিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে অমিত শাহ বলেন, 'সাভারকরের লেগাসি নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা দেশের আবেগ নিয়ে খেলছে৷ সাভারকর যাদের আদর্শ, তাদেরও বঞ্চিত করে পাপ করছে তারা৷'

বীর সাভারকর

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-র নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, বীর সাভারকরকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়া হবে৷ প্রসঙ্গত, হিন্দুত্বের অন্যতম আইকন বীর সাভারকরের নাম মহাত্মা গান্ধি হত্যাকাণ্ডের চার্জশিটে ছিল৷ পরে তাঁকে বেকসুর খালাস করা হয়৷ সাভারকরকে ভারতরত্ন দেওয়া নিয়ে বিজেপি-র পদক্ষেপের তীব্র সমালোচনা করে ট্যুইট করেছেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

অমিত শাহ বলেন, 'সাভারকরের মতো দেশপ্রেমিক খুব কমই রয়েছে৷ দেশের জন্য বলিদান দেওয়া পরিবারও খুব কম রয়েছে৷ জেলে সাভারকরকে যে ভাবে অত্যাচার করা হয়েছিল, সেরকম মানুষ এ দেশে নেই৷ তাঁর জোর করে নারকেলের ছোবড়া ছাড়িয়ে নারকেল তেল বার করানো হয়েছিল৷ দেশে এমন কোনও পরিবার নেই, যেখানে দুই ভাই টানা ১২ বছর জেল খেটেছিলেন৷ একে অপরকে দেখতেও পাননি৷ এমন কোনো পরিবার এ দেশে নেই, যাঁদের সম্পত্তি একাধিক বার ব্রিটিশরা কেড়ে নিয়েছিল৷'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#AmitShahToNews18: সাভারকরকে 'ভারতরত্ন' দেওয়ার বিরোধীরা দেশের আবেগ নিয়ে খেলছে: অমিত শাহ