TRENDING:

Maharashtra Civic Polls: শিবসেনা-বিজেপিতেই আস্থা! মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে এগিয়ে বিজেপি জোট, অনেক পিছিয়ে এমভিএ

Last Updated:

Maharashtra Civic Polls: মহারাষ্ট্রে চলছে স্থানীয় নির্বাচন৷ মহারাষ্ট্র রাজ্যজুড়ে পৌর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি জোট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মহারাষ্ট্রে চলছে স্থানীয় নির্বাচন৷ মহারাষ্ট্র রাজ্যজুড়ে পৌর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি জোট৷ গণনা এখনও চলছে৷ তবে প্রাথমিক গণনার পর ফলাফল অনুযায়ী, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এগিয়ে রয়েছে শাসক দল৷
শিবসেনা-বিজেপিতেই আস্থা! মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে এগিয়ে বিজেপি জোট, অনেক পিছিয়ে এমভিএ
শিবসেনা-বিজেপিতেই আস্থা! মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে এগিয়ে বিজেপি জোট, অনেক পিছিয়ে এমভিএ
advertisement

মহারাষ্ট্রের নগর পঞ্চায়েত ও পৌর পরিষদ নির্বাচনে ২৮৮টি নাগরিক সংস্থার মধ্যে ২১৮টিতে জিতে মহাযুতি জোট৷ বিজেপি একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে—১২৭টি জয়ে৷ একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা জিতেছে ৫৪টি৷ অজিত পাওয়ার-নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) পেয়েছে ৩৭টি আসন।

আরও পড়ুন: শুধু ডিসেম্বর শেষের অপেক্ষা…জানুয়ারির শুরুতেই দেবগুরুর গোচর! ‘২৬ সালে ৬ রাশির বৃহস্পতি তুঙ্গে, টাকাপয়সা, সোনাদানায় মুড়বে কপাল

advertisement

আরও পড়ুন: একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের

প্রাথমিক ফলাফল অনুযায়ী অনেকটাই পিছিয়ে বিরোধী দল মহারাষ্ট্র বিকাশ আঘাদি (এমভিএ)৷ কংগ্রেস ২৯টি স্থানীয় সংস্থায় এগিয়ে ছিল, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠী) ছয়টিতে এবং শরদ পাওয়ার-নেতৃত্বাধীন এনসিপি আটটিতে এগিয়ে ছিল। রাজ্যের আভ্যন্তরীন নির্বাচনের প্রাথমিক ফলাফল ফের মহাযুতি জোটের জয়ের দিকেই নির্দেশ করছে বলেই মত রাজনৈতিক মহলের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুই পা অকেজো, অভাবের সংসারে হার না মানা লড়াই! পেটের টানে ৩০০ কিমি দূরে জুতো ফেরি মুর্শিদাবাদের তোফিজুলের
আরও দেখুন

প্রায় এক দশক পর মহারাষ্ট্রে হল সিভিক ভোট৷ আধা-শহুরে ও গ্রামীণ মহারাষ্ট্রে রাজনৈতিক শক্তির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল এই নির্বাচনকে৷ কৃষিক্ষেত্রে সংকট, কল্যাণমূলক প্রকল্পের অর্থ প্রদানে বিলম্ব এবং আর্থিক সহায়তার অভাব নিয়ে কৃষকদের অভিযোগ-সহ একাধিক বিষয় নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা৷ কিন্তু ভোটের ফলাফল জানান দিচ্ছে সেই চ্যালেঞ্জে উতরে গিয়েছে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Civic Polls: শিবসেনা-বিজেপিতেই আস্থা! মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে এগিয়ে বিজেপি জোট, অনেক পিছিয়ে এমভিএ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল