TRENDING:

West Medinipur Inspiring Story: দুই পা অকেজো, অভাবের সংসারে হার না মানা লড়াই! পেটের টানে ৩০০ কিমি দূরে জুতো ফেরি মুর্শিদাবাদের তোফিজুলের

Last Updated:

West Medinipur Inspiring Story: দুই পায়ে জোর নেই, নেই সরকারি বড় কোনও সাহায্যও। তাই বলে থেমে থাকেননি মুর্শিদাবাদের তোফিজুল শেখ। সংসারের অভাব মেটাতে ৩০০ কিমি পথ পাড়ি দিয়ে পশ্চিম মেদিনীপুরের অলিতে-গলিতে জুতো ফেরি করছেন তিনি। প্রতিকূলতাকে জয় করে বেঁচে থাকার এক অনুপ্রেরণামূলক লড়াইয়ের গল্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সবং, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: মনের জোর আর অদম্য সাহস। দু’টি পায়ে জোর নেই তেমন। এদিক থেকে ওদিক যাতায়াতের জন্য মূল ভরসা একাধিক চাকা লাগান একটি স্কুটার। আর্থিকভাবে এবং শারীরিকভাবে প্রতিবন্ধকতা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকলেও থেমে থাকেননি জীবনের লড়াইয়ে। দারিদ্রতা আর প্রতিকূলতার মাঝেও অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে প্রতিদিন সংগ্রাম করে চলেছেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর বাসিন্দা তোফিজুল শেখ। সংসারের দায়ে নিজের জেলা ছেড়ে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের সবং ও নারায়ণগড় এলাকায় এসে জুতো ফেরি করে দিন গুজরান করছেন তিনি।
advertisement

তোফিজুলের পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান। কিন্তু আর্থিক সচ্ছলতা কখনওই তাদের জীবনে আসেনি। নিজের কোনও জমিজমা নেই। বিভিন্ন সরকারি প্রকল্প থাকলেও এখনও পর্যন্ত তেমন কোনও সুযোগ-সুবিধা পাননি বলে দাবি তাঁর। একইভাবে প্রায় ছোট থেকেই দু’টি পায়ে জোর নেই। চলাফেরা করার ক্ষমতা কম দুই পায়ে। তবে সংসার এবং পেট বড় বালাই। এভাবেই দিনানিপাত করতে হয় তাকে। কারণ তার পরিশ্রমে উনুনে চড়বে হাঁড়ি।

advertisement

আরও পড়ুন: চাষবাসেই লুকিয়ে বড়লোক হওয়ার ‘সিক্রেট’! সাফল্যের ফর্মুলায় বাজিমাত হাওড়ার এই কৃষকের, জানলে অবাক হবেন আপনিও

তবুও হার মানেননি তোফিজুল। প্রতিবন্ধকতা নিয়েই প্রতিদিন মোটরবাইক চালিয়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ অতিক্রম করেন। গ্রাম থেকে গ্রাম ঘুরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জুতো বিক্রি করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রমের পর দিনের শেষে তাঁর আয় হয় গড়ে ২০০ থেকে ৩০০ টাকা। এই সামান্য আয় দিয়েই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনওরকমে সংসার চালাচ্ছেন তিনি। জীবনের প্রতিটি দিনই যেন তাঁর কাছে এক নতুন লড়াই। তোফিজুল শেখ বলেন, “দু’টি পা অকেজো হলেও হাল ছাড়িনি। যতটা পারি চেষ্টা করি। সারাদিন ঘুরে ২০০–৩০০ টাকা রোজগার হয়। এই টাকায় সংসার চালান খুবই কষ্টের।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

তবুও সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে নিজের পরিশ্রম আর অদম্য মনোবল দিয়ে এগিয়ে চলেছেন তিনি। দারিদ্র্য আর শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবনের সঙ্গে লড়াই করে চলা তোফিজুল শেখ আজ অনেকের কাছেই এক অনুপ্রেরণার নাম।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur Inspiring Story: দুই পা অকেজো, অভাবের সংসারে হার না মানা লড়াই! পেটের টানে ৩০০ কিমি দূরে জুতো ফেরি মুর্শিদাবাদের তোফিজুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল