সরকারি তথ্য অনুযায়ী, শব্দসংক্রান্ত অপরাধই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। হেডফোন ছাড়া জোরে গান বা অডিও শোনার জন্য নথিভুক্ত হয়েছে ৫৭,৫৩৮টি মামলা। গর্ভবতী মহিলা, প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসন ছেড়ে না দেওয়ার ঘটনায় রয়েছে ৩৭,০৩৮টি মামলা। মেট্রো ট্রেনের ভিতরে খাবার খাওয়ার ১,৯০৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে। মেট্রোয় গুটখা বা পান চিবোনোর ১,৬৭৭টি মামলা নথিভুক্ত হয়েছে।
advertisement
বেঙ্গালুরুর ‘মেট্রো শিষ্টাচার’ অভিযান কী?
বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) যাত্রীদের মধ্যে “মেট্রো শিষ্টাচার” প্রচারের জন্য একটি বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানের অংশ হিসেবে প্রতিটি মেট্রো ট্রেনে দু’জন করে হোম গার্ড মোতায়েন করা হয়েছে। তাঁদের দায়িত্ব হল নিয়মভঙ্গকারীদের সতর্ক করা। কর্তৃপক্ষের মতে, সচেতনতা সৃষ্টি করা প্রথম পদক্ষেপ হলেও, বারবার নিয়ম ভাঙলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মেট্রো রেলওয়ে আইনে জরিমানা
সতর্কবার্তা উপেক্ষা করলে যাত্রীদের বিরুদ্ধে মেট্রো রেলওয়ে (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আইন, ২০০২ অনুযায়ী জরিমানা করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো ট্রেনে এমন আচরণ করতে হবে, যাতে অন্যদের অসুবিধা না হয়।
ধূমপান বা তামাকজাত দ্রব্য সেবনে ২৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা। মদ্যপ অবস্থায় যাত্রায় ৫০০ টাকা জরিমানা। এক্ষেত্রে ট্রেন থেকে মদ্যপ যাত্রীকে নামিয়ে দেওয়াও হবে।
