TRENDING:

দুধ কিনতে বেরনোই কাল হল... দুই শিশুকে পিষে দিল স্কুলবাস! বেঙ্গালুরুর ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য

Last Updated:

চোট পেয়েছেন নগন গৌড়া। তবে তাঁর আঘাত গুরুতর নয়। দুই শিশুর দেহ ময়নাতন্তের জন্য ইয়েলাহাঙ্কা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বাস চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং হেন্নুর ট্রাফিক পুলিশ একটি মামলা দায়ের করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

পুলিশ সূত্রে খবর, সিটি আর্মড রিজার্ভে নিযুক্ত কনস্টেবল নাগনাগৌড়া তাঁর মেয়ে বর্ষা এবং তার বড় ভাইয়ের মেয়ে ভানুকে নিয়ে দুধ কিনতে বের হন। সব ঠিক ছিল। আচমকা একটি স্কুল বাস স্কুটারটিকে ধাক্কা দেয় বলে অভিযোগ। ধাক্কার ফলে শিশুরা রাস্তায় পড়ে যায় এবং অত্যন্ত মর্মান্তিক ভাবে বাসের পিছনের চাকা তাদের উপর দিয়ে চলে যায় বলে অভিযোগ। আহত দুই শিশুকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।দুর্ঘটনায় নাগানাগৌড়া সামান্য আহত হন। পরে শিশুদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইয়েলহাঙ্কা সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হেন্নুর ট্রাফিক পুলিশ স্টেশনের আওতাধীন পুলিশ কোয়ার্টারের কাছে সকাল ৮টা নাগাদ এই ঘটনা ঘটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রঙের উৎসব আরও নিরাপদ, পালং শাক, বিট-গাজর দিয়ে তৈরি হচ্ছে বস্তা বস্তা আবির! দাম হাতের মুঠোয়
আরও দেখুন

চোট পেয়েছেন নগন গৌড়া। তবে তাঁর আঘাত গুরুতর নয়। দুই শিশুর দেহ ময়নাতন্তের জন্য ইয়েলাহাঙ্কা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বাস চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং হেন্নুর ট্রাফিক পুলিশ একটি মামলা দায়ের করেছে। ঘটনার জেরে গোটা এলাকায় ছড়িয়েছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে গৌড়া পরিবার। পুলিশ আঅরও তদন্ত চালাচ্ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দুধ কিনতে বেরনোই কাল হল... দুই শিশুকে পিষে দিল স্কুলবাস! বেঙ্গালুরুর ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল