TRENDING:

Vice President Election: সনিয়া-খড়্গেকে পাশে নিয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা...INDIA জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বি সুদর্শন রেড্ডি

Last Updated:

কেন্দ্রীয় সরকারের সঙ্গে চোরা টানাপড়েনের কারণে অসুস্থতার কারণ দর্শিয়ে হঠাৎ করেই দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনখড়৷ তারপর তা নিয়ে চর্চা চলল তুমুল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদে মনোনয়ম পত্র জমা দিলেন INDIA জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বালাকৃষ্ণণ সুদর্শন রেড্ডি৷ মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেসের চেয়ারপার্সন সনিয়া গান্ধি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷
বি সুদর্শন রেড্ডি., সিপি বালাকৃষ্ণণ
বি সুদর্শন রেড্ডি., সিপি বালাকৃষ্ণণ
advertisement

কেন্দ্রীয় সরকারের সঙ্গে চোরা টানাপড়েনের কারণে অসুস্থতার কারণ দর্শিয়ে হঠাৎ করেই দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনখড়৷ তারপর তা নিয়ে চর্চা চলল তুমুল৷ এর মাঝেই অবশ্য শুরু হয়ে গিয়েছিল পরবর্তী উপ রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়ার তোড়জোড়৷ ক্রমে সামনে এল তারিখ৷ আগামী ৯ সেপ্টেম্বর দেশের উপ রাষ্ট্রপতি নির্বাচন৷

আরও পড়ুন: গুলিয়ে ফেলবেন না…জানুন, কোনটা গ্রিন লাইন…কোনটাই বা ইয়েলো! প্রত্যেক রঙ ধরে একেবারে জেনে নিন কলকাতা মেট্রোর নতুন রুট

advertisement

advertisement

আরও পড়ুন: ওইটুকু দেশ..এত সাহস! ভারত-চিনের মাঝে, নাক গলাচ্ছে নেপাল…বলছে নাকি কালাপানি, লিপুলেখ ওদের!

উপরাষ্ট্রপতি পদে বরাবরই নিজেদের ‘আস্থাভাজন’ কারওকে চাইছিল বিজেপি৷ সেই মতো সামনে আসে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণের নাম৷ অপরদিকে, ইন্ডিয়া জোটের তরফে উপ রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়েছে ৭৯ বছরের সুদর্শন রেড্ডির নাম৷ বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

মনোনয়ন জমা দেওয়ার আগে নয়াদিল্লির প্রেরণাস্থলে যান সুদর্শন রেড্ডি৷ বি আর অম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Vice President Election: সনিয়া-খড়্গেকে পাশে নিয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা...INDIA জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বি সুদর্শন রেড্ডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল